Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

ঢাকায় বৈশ্বিক গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ শুরু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৯: ২০
ঢাকায় বৈশ্বিক গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ শুরু
ছবি: ইউনেসকোর ঢাকা কার্যালয়

‘আমরা সবাই ভূমিকা রাখি—সবার জন্য গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে ঢাকায় শুরু হয়েছে বৈশ্বিক গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ ২০২৬।

Advertisement

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) ইনফরমেশন স্টাডিজ বিভাগ, ইউনেসকোর ঢাকা কার্যালয় এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ (মিলনেটবিডি) যৌথভাবে এ আয়োজন করেছে। এতে সহায়তা দিচ্ছে জাতিসংঘের নির্বাচনী প্রকল্প—ব্যালট।

আজ রোববার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সপ্তাহব্যাপী এ আয়োজন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

ইউনেসকোর ঢাকা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় আলোর মিনারের সামনে সচেতনতামূলক শোভাযাত্রার মধ্য দিয়ে। পরে বিশ্ববিদ্যালয়ের ওয়াই-ফাই জোনে সচেতনতামূলক প্রচারাভিযানের বুথ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক এবং বাংলাদেশে ইউনেসকো প্রতিনিধি ও ঢাকা কার্যালয়ের প্রধান ড. সুসান ভাইজ। এ ছাড়া, ইউনেসকোর অন্য কর্মকর্তা, শিক্ষক, মিলনেটবিডির প্রতিনিধি ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেয়।

মোহাম্মদ ফরাসউদ্দিন সমাজের উন্নয়নে তথ্যের ন্যায্য ব্যবহারের বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অঙ্গীকার তুলে ধরেন।

ভারপ্রাপ্ত উপাচার্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে গণমাধ্যম ও তথ্য সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন।

সুসান ভাইজ বাংলাদেশে গণমাধ্যম ও তথ্য সাক্ষরতার প্রসারে ইউনেস্কোর অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

অধ্যাপক ড. দিলারা বেগম সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ, তথ্য যাচাই, ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ এবং ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে গণমাধ্যম ও তথ্য সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন।

সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৬ অক্টোবর ‘এআইয়ের যুগে গণমাধ্যম ও তথ্য সাক্ষরতার গুরুত্ব’ বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৭ ও ২৮ অক্টোবর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হবে। ২৯ অক্টোবর ‘একবিংশ শতাব্দীর তরুণদের জন্য গণমাধ্যম ও তথ্য সাক্ষরতার দক্ষতা’ শীর্ষক সেমিনার, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মিলনেটবিডির সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া, ৩০ ও ৩১ অক্টোবর অনলাইনে সচেতনতামূলক প্রচারাভিযান চলবে।

রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিলের সমঝোতা চুক্তিunesco-windmill-mou-signing

এ আয়োজনের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সমাজে গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সম্পর্কে সচেতনতা বাড়ানো, বাংলাদেশের তরুণদের এ-সংক্রান্ত দক্ষতা নিয়ে গবেষণার ফলাফল তুলে ধরা এবং তথ্যের দায়িত্বশীল ব্যবহার উৎসাহিত করা।

সেমিনারে গবেষণার ফলাফল নিয়ে আলোচনা এবং তরুণদের গণমাধ্যম ও তথ্য সাক্ষরতার দক্ষতা বাড়াতে শিক্ষার্থী, গবেষক, তথ্য পেশাজীবী ও অন্য অংশীজনের কাছ থেকে সুপারিশ সংগ্রহের সুযোগ তৈরি হবে।

এ উদ্যোগের মাধ্যমে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগ ও সহযোগী প্রতিষ্ঠানগুলো শিক্ষা, গবেষণা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদার ও গণমাধ্যম এবং তথ্য সাক্ষরতার প্রসার ঘটাতে চায়। তাদের লক্ষ্য, তথ্যসমৃদ্ধ ও ডিজিটাল সক্ষমতাসম্পন্ন সমাজ গঠনে প্রত্যেকের ভূমিকা নিশ্চিত করা।

ছবি: ইউনেসকোর ঢাকা কার্যালয়
ছবি: ইউনেসকোর ঢাকা কার্যালয়

প্রতি বছর ২৪ থেকে ৩১ অক্টোবর বৈশ্বিক গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ পালিত হয়। দায়িত্বশীলভাবে তথ্য সংগ্রহ, সমালোচনামূলক মূল্যায়ন, তৈরি ও বিনিময়ের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে মানুষকে উৎসাহিত করাই এ আয়োজনের উদ্দেশ্য।

এ বৈশ্বিক কর্মসূচির মাধ্যমে ইউনেসকো ও এর সহযোগী সংস্থাগুলো শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, নীতিনির্ধারক, নাগরিক সমাজ এবং তরুণদের একত্র করে সবার জন্য গণমাধ্যম ও তথ্য সাক্ষরতার প্রসার, সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ এবং ক্রমেই জটিল হয়ে ওঠা তথ্যপরিবেশে সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে।

বিষয়: বাংলাদেশগণমাধ্যমগণমাধ্যম কর্মীতথ্য ও সেবাস্বাক্ষরসহায়তাইউনেসকোইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিউপাচার্যএআইগবেষকপেশাজীবীশিক্ষার্থী
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

  • ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

  • প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

  • প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন