Advertisement Banner

সাউথইস্ট ইউনিভার্সিটিতে শহিদ দিবস পালিত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সাউথইস্ট ইউনিভার্সিটিতে শহিদ দিবস পালিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে শহিদ দিবস পালিত

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে একুশের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গেট থেকে প্রভাতফেরির সূচনা হয়।

তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহিদ মিনারে এসে শেষ হয়। পরে সাউথইস্ট বোর্ড অব ট্রাস্ট, উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদ, প্রশাসনিক দফতর এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

আলোচনায় বক্তব্য দেন উপাচার্য ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য ড. এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মো. আনোয়ারুল ইসলাম (অব.) এবং আহ্বায়ক ড. মাসুদ উর রশীদ।

সাংস্কৃতিক পর্বে নাটক, আবৃতি, নৃত্য ও গান পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের শিক্ষার্থীরা। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত