চরচা ডেস্ক

মিডল্যান্ড ব্যাংক তাদের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ইমতিয়াজ ইউ. আহমেদকে নিয়োগ দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আর্থিক সেবা খাতে সুদীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণসম্পন্ন একজন দক্ষ পেশাজীবী হিসেবে তিনি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে মিডল্যান্ড ব্যাংকে যোগদান করেছেন, যখন ব্যাংকটি তার বাজার সম্প্রসারণ ও ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করছে। তিনি শাখা পর্যায় থেকে শুরু করে করপোরেট, প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক দায়িত্ব পালনের মাধ্যমে অর্জিত সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে এসেছেন।
ব্যাংকিং পেশায় ইমতিয়াজ ইউ. আহমেদের দক্ষতার মধ্যে রয়েছে কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, রপ্তানি অর্থায়ন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স, মানবসম্পদ ব্যবস্থাপনা, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ট্রেজারি ব্যবস্থাপনা।
ব্যাংকিং খাতে ইমতিয়াজ ইউ. আহমেদের কর্মজীবনের অভিজ্ঞতা ২৫ বছরেরও বেশি। এর মধ্যে তিনি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসিতে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং পেশায় প্রবেশের পূর্বে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ ক্যাপিটাল মার্কেটস এবং কেপিএমজি রহমান রহমান হক-এ অডিটর হিসাবে পেশাগত ভাবে শক্ত ভিত্তি গড়ে তোলেন।
ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ইমতিয়াজ ইউ. আহমেদ দেশে ও বিদেশে অনুষ্ঠিত অসংখ্য পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। তার কৌশলগত দৃষ্টিভঙ্গি ও কারিগরি দক্ষতার সমন্বয়ে তিনি মিডল্যান্ড ব্যাংককে এর দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের পথে সফলভাবে নেতৃত্ব দেবেন।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ‘ডিপোজিট ও রিকভারি মান্থ-এপ্রিল ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি যশোর ও রাজশাহীতে দুটি টাউন হল মিটিং আয়োজন করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যাংকের রিকভারি কার্যক্রমকে গতিশীল করা এবং গ্রাহক আস্থা বৃদ্ধি জোরদার করা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মো. মনিতুর রহমান, চিফ ক্রেডিট অফিসার মো. রফিকুল ইসলাম, হেড অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।