রাজধানীর হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে বিশেষ ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন এনআরবি ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারী এবং কর্মকর্তা-কর্মচারীরা। এ উপলক্ষে এনআরবি ব্যাংক ও হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে।
হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিওয়া সাদ্দাত ও হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মহাব্যবস্থাপক দীপঙ্কর দে।
চুক্তির আওতায়, এনআরবি ব্যাংক প্রিমিয়াম ক্রেডিট কার্ড সদস্যরা বছরব্যাপী বুফে ডিনারে ‘একটি কিনলে একটি বিনামূল্যে’ অফার উপভোগ করতে পারবেন। এনআরবি ব্যাংকের সব ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং প্রিপেইড কার্ডধারীরা ডাইনিং, রুম র্যাক রেটে, জিম সুবিধা, সুইমিং পুল ব্যবহার এবং স্পা সার্ভিসে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন, কার্ড বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ ও স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বিভাগের প্রধান মো. শফিকুল হাসান।
অন্যদিকে, হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও ব্যবসায়িক সহায়তা বিভাগের পরিচালক মো. তানভীর আহমেদ এবং সিনিয়র ডিজিটাল বিপণন বিশেষজ্ঞ সাগর পোদ্দার।