Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

৯ মাসে আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৪: ২১
৯ মাসে আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ

চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) আইপিডিসি ফাইন্যান্স পিএলসি কর-পরবর্তী নিট মুনাফা করেছে ৩৫৪ মিলিয়ন টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। পরিচালন আয় বৃদ্ধি এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিডিসি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি–সেপ্টেম্বরে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ০.৮২ টাকা, গত বছর ছিল ০.৬১ টাকা। মোট সুদ আয় ৫.৩ শতাংশ বেড়ে হয়েছে ৭ হাজার ৪৯১ মিলিয়ন টাকা এবং সুদ ব্যয় ০.৩ শতাংশ কমে হয়েছে ৫ হাজার ৬১০ মিলিয়ন টাকা। ফলে নিট সুদ আয় ২৬.৬ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮৮০ মিলিয়ন টাকা। ২০২৫ সালের বড় একটা সময়জুড়ে মার্জিনের চাপ কাটিয়ে ওঠার ধারা এখানে অব্যাহত থেকেছে।

Advertisement
Advertisement
Advertisement

ট্রেজারি পোর্টফোলিও’র দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগ থেকে আয় ২৪.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩ মিলিয়ন টাকা। কমিশন ও ব্রোকারেজ আয় ১৩.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২১ মিলিয়ন টাকা। সব মিলিয়ে মোট পরিচালন আয় দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৮ মিলিয়ন টাকা, যা গত বছরের জানুয়ারি–সেপ্টেম্বরের তুলনায় ২৫.৯ শতাংশ বেশি। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে পরিচালন আয় ২০.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৪ মিলিয়ন টাকা। মূল ঋণ থেকে সুদ আয় ৬২% যা এবারও মোট আয়ের সবচেয়ে বড় অংশ।

পরিচালন ব্যয় ৯.৪ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ২৯১ মিলিয়ন টাকা। ব্যয়ের তুলনায় আয় দ্রুত বৃদ্ধির ফলে প্রভিশন পূর্ব মুনাফা ৪০.২ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৯০৭ মিলিয়ন টাকা। তৃতীয় প্রান্তিকে এই মুনাফা ২৫.৯ শতাংশ বেড়ে হয়েছে ৬৮১ মিলিয়ন টাকা, যা প্রতিষ্ঠানটির পরিচালন সক্ষমতা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। আর্থিক ভিত্তি মজবুত রাখতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আইপিডিসি যথেষ্ট প্রভিশন রেখেছে। সব মিলিয়ে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩১.৪ শতাংশ বেড়ে হয়েছে ১৪৭ মিলিয়ন টাকা। পরিকল্পিত ঋণ বিতরণ ও ব্যয় নিয়ন্ত্রণের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।

যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্রPatriot Missile

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঋণ, অগ্রিম ও লিজের স্থিতি ছিল ৭৫,৭৮৬ মিলিয়ন টাকা, যা ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় ১.৬ শতাংশ বেশি। চাহিদার স্থবিরতা কাটিয়ে ওঠার মধ্যেও সতর্কতার সাথে ঋণ দিয়েছে আইপিডিসি। আমানত ৯.১ শতাংশ বেড়ে হয়েছে ৬৭ হাজার ৯০৯ মিলিয়ন টাকা। বিনিয়োগ পোর্টফোলিও ৪৬.১ শতাংশ বেড়ে হয়েছে ১৫ হাজার ৫৬৪ মিলিয়ন টাকা। ২০২৫ সালের জানুয়ারি–সেপ্টেম্বরের ৬.৯৯ টাকা থেকে শেয়ারপ্রতি এনওসিএফপিএস এ বছর বেড়ে হয়েছে ১১.৩৮ টাকা। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভি ২০২৫ সালের ডিসেম্বরের ছিল ১৭.০০ টাকা, যা ২০২৬ সালের সেপ্টেম্বরে বেড়ে হয়েছে ১৭.৩৭ টাকা।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “শীঘ্রই ৪৫তম বছরে পা রাখতে যাচ্ছে আইপিডিসি। আর এই বিশেষ মুহূর্তে এমন অর্জনে ব্যবসার গতি বৃদ্ধি, নিয়ন্ত্রিত ব্যয় ব্যবস্থাপনা এবং আর্থিক ভিত্তি মজবুত রাখার চেষ্টা ফুটে উঠেছে। আমরা বিশ্বাস করি, টেকসই প্রবৃদ্ধি আসে পারফর্ম্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতার ভারসাম্য থেকে। পরিবর্তিত বাজার পরিস্থিতিতে ব্যবসার মুল ভিত্তি আরও মজবুত করা ও গ্রাহকের আস্থা ধরে রাখাই আমাদের অগ্রাধিকার। এই অঙ্গীকারই আমাদের প্রতিটি সিদ্ধান্ত নিতে এবং সবার জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিতে সাহায্য করে।”

১৯৮১ সালে যাত্রা শুরু করা আইপিডিসি ফাইন্যান্স পিএলসি বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান। ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) প্রতিষ্ঠানটিকে এএএ রেটিং দিয়েছে। কর্পোরেট, এসএমই ও খুচরা গ্রাহকদের ঋণ ও আমানতসেবা দেওয়ার পাশাপাশি আইপিডিসি দায়িত্বশীল অর্থায়ন, আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নে সবসময় সচেষ্ট।

বিষয়: বাণিজ্যঅর্থনীতির খবর
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

  • ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

  • প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

  • প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন