Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

প্রাথমিক শিক্ষকদের আইসিটি-এআই দক্ষতার মূল্যায়ন প্রতিবেদন নিয়ে কর্মশালা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৬
প্রাথমিক শিক্ষকদের আইসিটি-এআই দক্ষতার মূল্যায়ন প্রতিবেদন নিয়ে কর্মশালা
ছবি: ইউনেসকোর ঢাকা অফিস

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তরের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঢাকায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

‘প্রাথমিক শিক্ষকদের আইসিটি-এআই কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক এবং ডিপিএড পাইলটিং কর্মসূচির মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন’ শীর্ষক এই কর্মশালা ইউনেসকো বাংলাদেশের কারিগরি সহযোগিতায় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) আয়োজন করে। গত সোমবার মিরপুরস্থ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউনেসকোর ঢাকা অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি।

Advertisement
Advertisement
Advertisement

বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) শাহানা সারমিন, ইউনেসকোর ঢাকা অফিসের প্রোগ্রাম অফিসার শিরীন আক্তার।

সভাপতিত্ব করেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও ধারাবাহিক পেশাগত বিকাশ নিশ্চিত করা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।”

তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার শিক্ষণ-শেখার প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবনভিত্তিক এবং শিক্ষার্থী-কেন্দ্রিক করে তুলতে পারে। এ প্রেক্ষাপটে প্রাথমিক শিক্ষকদের জন্য একটি জাতীয় আইসিটি-এআই কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক প্রণয়নের উদ্যোগকে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী বলে অভিহিত করেন।

কর্মশালায় উপস্থাপিত আইসিটি-এআই কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক শীর্ষক গবেষণায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সাক্ষরতা, প্রযুক্তির শিক্ষণগত ব্যবহার, নৈতিক ও দায়িত্বশীল এআই প্রয়োগ এবং পেশাগত অনুশীলনের বিভিন্ন দক্ষতা ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে।

একই সঙ্গে উপস্থাপিত ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) পাইলটিং কর্মসূচির মূল্যায়ন প্রতিবেদনে কর্মসূচির কার্যকারিতা, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ বাস্তবায়নের জন্য বিভিন্ন কৌশলগত সুপারিশ তুলে ধরা হয়।

অনলাইন ইনফ্লুয়েন্সারদের জরুরি ভিত্তিতে তথ্য যাচাইয়ের প্রশিক্ষণ দরকার: ইউনেসকো750x450_395256-social-media

কর্মশালায় গবেষণা প্রতিবেদন এবং আলোচকেরা বক্তব্যে ভবিষ্যৎ গুণগত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে শিক্ষক নিয়োগে গ্রাজুয়েটের পরিবর্তে শিক্ষককেই নিয়োগ প্রদানের বিষয়টি গুরুত্ব পাবে ভেবে গবেষণা তাৎপর্য তুলে ধরেন।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রস্তুতি ও পেশাগত উন্নয়নের গুরুত্বের ওপর জোর দেন। তারা মত প্রকাশ করেন, গবেষণালব্ধ তথ্য ও প্রমাণভিত্তিক সুপারিশসমূহ ভবিষ্যৎ শিক্ষক শিক্ষা নীতি, প্রশিক্ষণ কর্মসূচি এবং পেশাগত উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর ও প্রাসঙ্গিক করে তুলতে সহায়ক হবে।

ইউনেসকোর বাংলাদেশের প্রতিনিধি তার বক্তব্যে বলেন, ভবিষ্যতের জন্য শিক্ষাব্যবস্থা প্রস্তুত করতে শিক্ষকদের ডিজিটাল ও এআই-সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। তিনি শিক্ষক উন্নয়নে বাংলাদেশ সরকারের চলমান উদ্যোগের প্রশংসা এবং এ ক্ষেত্রে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির সঙ্গে ইউনেসকোর অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মশালায় মন্ত্রণালয়, অধিদপ্তর, শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন সহযোগী সংস্থা, শিক্ষা গবেষক এবং সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা গবেষণার ফলাফল ও সুপারিশসমূহ নিয়ে গঠনমূলক আলোচনা এবং প্রাথমিক শিক্ষা খাতের ভবিষ্যৎ উন্নয়নে সেগুলোর কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে শিক্ষক শিক্ষা ও পেশাগত উন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তি, উদ্ভাবন এবং প্রমাণভিত্তিক পরিকল্পনার সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উভয় গবেষণার ফলাফল সংশ্লিষ্ট অংশীজনদের সামনে উপস্থাপন করা হয়। এটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দক্ষ, প্রযুক্তি-সক্ষম এবং ভবিষ্যৎমুখী শিক্ষক প্রস্তুতের প্রচেষ্টাকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করা হয়।

বিষয়: প্রাথমিক শিক্ষাশিক্ষককর্মশালাইউনেসকোএআইআইসিটিপিটিআইবাংলাদেশডিজিটালপ্রযুক্তিগবেষণাপ্রতিবেদন
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

  • ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

  • প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

  • প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন