
এনসিপি জামায়াতের সঙ্গে মিশে জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান
“এনসিপিকে নিয়ে কী বলব, তারা জামায়াতের সঙ্গে মিশে জামায়াতে ইসলামী হয়ে গেছে” বলে মন্তব্য করেছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান।
চরচা প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পর ঢাকা কলেজে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের গ্যালারি নম্বর ২ এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সায়েন্সল্যাবসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ছাত্রশিবিরের অভিযোগ, কলেজের ২ নম্বর গ্যালারিতে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে তারা। ওই অনুষ্ঠানের ব্যানার টানানোর সময় হামলা চালায় কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে নীলক্ষেতে শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে লাঠিসোটা নিয়ে ধাওয়া দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় উভয় দলের ২৭ জন আহত হয় বলে জানা গেছে।
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মামুন শেখ বলেন, “আমাদের আগে থেকেই পূর্বঘোষিত ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক একটি কর্মসূচি ছিল। আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে ২ নম্বর গ্যালারির সামনে পোস্টার লাগাচ্ছিলেন। এমন সময় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন। এছাড়া একজনের মাথা ফেটে যায়।”
কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, “আজ সকালে শিবির সুপরিকল্পিতভাবে আমাদের ভাইদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। আমরা আমাদের কর্মী ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে অবস্থান নিয়েছি।”
এদিকে, ঘটনার পর ওই এলাকায় অবস্থান নেয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বিকেলে সায়েন্সল্যাবের পাশে হ্যাপি আর্তেডের সামনে অবস্থান নেয় ছাত্রদলের নেতা-কর্মীরা।
বিকেল সাড়ে চারটার দিকে মহানগর (পূর্ব) ছাত্রদলের সাবেক আহ্বায়ক খালিদ হাসান বলেন, “কিছু দিন আগেও ছাত্র শিবিরের নেতারা ছাত্রলীগের নেতা ছিল। এরাই আমাদের ওপর হামলা করেছে। সারা দেশে তারা হামলা করেছে। দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে।
মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এনসিপি জামায়াতের সঙ্গে মিশে জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান
“এনসিপিকে নিয়ে কী বলব, তারা জামায়াতের সঙ্গে মিশে জামায়াতে ইসলামী হয়ে গেছে” বলে মন্তব্য করেছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান।

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভা হতাহতদের পরিচয় জানা যায়নি।

মৃত্যুর আগে ডায়েরিতে ‘দায়ীর’ নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাহাদুল হকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় এক বছর আগে ডায়েরিতে লিখে যাওয়া একটি ‘হলফনামা’ সদৃশ বক্তব্য সম্প্রতি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়

সিলেটে ফ্ল্যাট বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ফ্ল্যাট থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামের এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।