
লেবানন নিয়ে টানাপোড়েন, তবুও যুদ্ধবিরতি-কী ঘটছে মধ্যপ্রাচ্যে?
ইরানের সভ্যতা মুছে দেওয়া হবে, ইরানকে ফিরিয়ে নেওয়া হবে প্রাচীন যুগে, হরমুজ খুলতে কয়েকদফার আলটিমেটাম, স্থল অভিযানের হুমকি—নানা নাটকীয়তার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা। এতে সায় জানিয়েছে ইসরায়েলও তবে লেবানন নিয়ে আছে কিন্তু। ১৪ দিনের এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরানও।





