বাংলাদেশের নাটক এখন কি সত্যিই খারাপ হচ্ছে? হুমায়ূন আহমেদের সঙ্গে কেন কাজ করা হলো না নাদের চৌধুরীর? সমাজ ও রাষ্ট্র কি ইচ্ছা করেই দুস্থ শিল্পী তৈরি করে? চরচার ঈদ বিশেষ আয়োজনে এসব নানা দিক নিয়ে আলাপ করেছেন অভিনেতা নাদের চৌধুরী

অনেকে বলেন, কথাসাহিত্যিক সাদাত হোসাইন লেখালেখির ক্ষেত্রে হুমায়ূন আহমেদকে অনুকরণ করেন, আসলেই কি তাই? এক দশকেরও বেশি সময় ধরে পাঠকপ্রিয়তা ধরে রেখেছেন সাদাত, স্বকীয়তা ছাড়া কি তা সম্ভব?

নিজের লেখা উপন্যাস ‘আগুনের পরশমণি’ অবলম্বনে হুমায়ূন আহমেদ ১৯৯৪ সালে তৈরি করলেন প্রথম চলচ্চিত্র—‘আগুনের পরশমণি’। শুনতে সহজ মনে হলেও—সিনেমা বানানোটা একদমই সহজ ছিল না। এতটাই কঠিন ছিল যে, হুমায়ূন আহমেদ ‘আগুনের পরশমণি’র চিত্রনাট্যে আগুন ধরিয়ে—সে আগুনে চা বানিয়ে খাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।

আশাহত হয়ে নিজের ফ্ল্যাট বিক্রি করে সিনেমা বানানোর সিদ্ধান্ত নেন লেখক। শেষমেশ ফ্ল্যাট বিক্রি করেছিলেন কিনা, তা জানা যায়নি। কিন্তু শ্যুটিং শুরু হলো। শ্যুটিং শুরুর পরপরই জানা গেল, আগুনের পরশমণি সরকারের ২৫ লাখ টাকার অনুদান পেয়েছে! শেষে তা দিয়ে সিনেমাটি শেষ করেন হুমায়ূন আহমেদ।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকা শহরের সেই অবিস্মরণীয় বিকেলটি কেমন ছিল? ঢাকার রমনা রেসকোর্স ময়দানে ৯৩ হাজার পাকিস্তানি সেনার আত্মসমর্পন বাঁধভাঙা আনন্দের স্রোত বইয়ে দিয়েছিল ঢাকার মানুষের মধ্যে। কিন্তু অনির্বচনীয় আনন্দের মধ্যেও লুকিয়ে ছিল শোকের করুণাধারা।