সড়কপথ

চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত
নামাজ পড়তে বেরিয়ে প্রাইভেট কারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের খুলশী থানার পলিটেকনিক মোড়ে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪৬)। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জয়নারায়নপুর এলাকার নুর নবীর পুত্র।

ঢাকা-সিলেট রুটে ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী
সিলেট-ঢাকা যোগাযোগব্যবস্থার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণের কথা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই রুটে ডাবল লাইন চালু করা হবে।



