সমুদ্রবন্দর

বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বদলে যাচ্ছে বাংলাদেশের সমুদ্রবন্দর
সমুদ্রবন্দর আধুনিকায়নে কর্মযজ্ঞ, কোথায় কী হচ্ছে? বাংলাদেশের বন্দর অবকাঠামো আধুনিকায়নে চলছে একাধিক বড় প্রকল্প। চট্টগ্রাম, মোংলা ও পায়রার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এগিয়ে চলছে বে টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প।

সমুদ্রবন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে কী হচ্ছে?
দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বন্দর খাতের আমূল পরিবর্তনের কাজ চলছে। পতেঙ্গা ও লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ, নিয়মিত ড্রেজিং এবং বন্দর ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন যুক্ত করার ফলে এখন বড় আকারের জাহাজ ভেড়ানো সম্ভব হচ্ছে। ৮,২০০ টিইইউ কনটেইনার বা ১ লাখ ডেডওয়েট টনের বিশাল জাহাজ হ্যান্ডেল করার সক্ষমতা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ‘এমভি এপিজে শিরিন’ ও ‘এমভি এইচজি সিডনি’ নামের বাল্ক ক্যারিয়ার দুটির মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

বন্দর বাড়ছে, সক্ষমতা কি বাড়ছে?
বাংলাদেশ বন্দর খাতের আধুনিকায়নে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে। এর আওতায় নতুন গভীর সমুদ্রবন্দর ও কনটেইনার টার্মিনাল নির্মাণের পাশাপাশি ড্রেজিং, বন্দরের সক্ষমতা বাড়ানো, ডিজিটালাইজেশন এবং অভ্যন্তরীণ নৌপথের উন্নয়ন করা হচ্ছে। এর লক্ষ্য দেশের বাণিজ্য অবকাঠামো আরও শক্তিশালী করা।

পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত
পটুয়াখালীতে গত তিন দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বৃষ্টির কারণে স্বাভাবিক জনজীবন ও দৈনন্দিন কর্মকাণ্ডেও কিছুটা বিঘ্ন ঘটছে।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বহির্নোঙরের ‘আলফা’ অ্যাংকরেজে এ দুর্ঘটনা ঘটে।

ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তু ও বন্দরে হামলার দাবি রাশিয়ার
ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ভোরে রাশিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিয়েভের অন্তত দুটি জেলায় আঘাত হানে। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দুজন নিহত হয়।

বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত
বুধবার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিরূপ আবহাওয়া বিরাজ করতে পারে।

সারা দেশে ভারী বৃষ্টির আভাস
দেশের সকল বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের সকল বন্দরে সতর্কসংকেত জারি করা হয়েছে। সংস্থাটি বলছে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টিপাতের প্রবনতা কমতে পারে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অবৈধ পথে বিদেশযাত্রা: স্বপ্নের পেছনে দুঃস্বপ্নের ছায়া
মানবপাচারকারীরা প্রায়ই বিপজ্জনক রুট ব্যবহার করে মানুষ পাচার করে থাকে। সমুদ্রপথে বা দুর্গম স্থলপথে যাত্রাকালে অনেকেই প্রাণ হারান। এর সর্বশেষ উদাহরণ হিসেবে সামনে আছে ইতালি পাড়ি দেওয়ার সময় সমুদ্রে ডুবে এই মানুষদের মৃত্যু। সুনামগঞ্জের বাতাস আজ ভারী। অথচ, সঠিক পথে দক্ষ জনশক্তি হিসেবে গেলে তাদের স্বপ্নের

বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দর, ৪ জনের বিরুদ্ধে অভিযোগ
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সংক্রান্ত দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ এনেছেন দেশপ্রেমিক নাগরিক সমাজের মুখপাত্র মো. আল আমিন হোসেন। ২২ ফেব্রুয়ারি (২০২৬) দুদকে তিনি অভিযোগ দাখিল করেন। ভিডিও: হাসান জোবায়েদ সজিব

সমুদ্রবন্দর উন্নয়নে নতুন পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের
নৌপরিবহন উপদেষ্টা দেশের সমুদ্র ও নদী-বন্দরগুলোর সাথে স্থলবন্দরকে একত্রিত রেখে যাবতীয় কার্যক্রম পরিচালনায় ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজির গুরুত্বের কথা বলেন। জাতীয় এ কৌশলপত্র প্রণয়নের মাধ্যমে দেশের মেরিটাইম সেক্টরে একটি পরিবর্তন হবে বলে জানান উপদেষ্টা।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
উত্তর বঙ্গোপসাগর থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সাগরে নৌকা ও ট্রলারকে বিচরণ নিষেধ করা হয়েছে।

লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ১ নম্বর সতর্ক সংকেত
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।



