মুন্সিগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত ব্যবসায়ী ঢাকা মেডিকেলে ভর্তি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে হাজী আব্দুল কাইয়ুম দেওয়ান (৩৮) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।