
প্রথমে ঢাকার সেগুনবাগিচার একটি ভাড়া বাসায় শুরু হলেও সময়ের সঙ্গে এর পরিধি ও গুরুত্ব বেড়েছে। অবশেষে ২০১৭ সালের ১৬ এপ্রিল আগারগাঁওয়ে নির্মিত আধুনিক ভবনে স্থানান্তরিত হয় জাদুঘরটি। প্রায় আড়াই বিঘা জমির ওপর গড়ে ওঠা এই ভবনে রয়েছে মুক্তিযুদ্ধের নানা স্মৃতি ও নিদর্শনের বিশাল ভান্ডার।

কবি মেহেরুন্নেছার মিরপুর ৬ নম্বর সেকশনের বাড়িতে হামলা চালায় স্বাধীনতাবিরোধী বিহারি সন্ত্রাসীরা। জানা যায় মিরপুরের সে সময়ের কুখ্যাত বিহারি সন্ত্রাসী নেহাল গুণ্ডা, হাসিব হাশমী, আখতার গুণ্ডা ও আব্বাস চেয়ারম্যান দলবল নিয়ে মেহেরুন্নেছাদের বাড়ি আক্রমণ করে।
১৯৭১ সালের ২৫ মার্চ। রাত ১.৩০ মিনিট। কোথাও কোনো শব্দ নেই। তবে আছে মানুষের মাঝে আতঙ্ক ও ভয়। গভীর রাতে গাড়ির তীব্র আওয়াজ এবং সার্চলাইটের তীব্রতায় মেজর শোয়েব, ক্যাপ্টেন শাকিল, ক্যাপ্টেন সামাদ, লেফটেন্যান্ট আতাউল্লা শাহ্–এর নেতৃত্বে বেলুচ রেজিমেন্টের ২১৬ সৈন্য কুষ্টিয়া শহর দখল করে নেয়।

২ ডিসেম্বর, ১৯৭১
যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে ভারতে আশ্রয় নেওয়া প্রায় এক কোটি শরণার্থীর মানবেতর জীবন নিয়ে উদ্বেগ চোখে পড়ে। তবে, ডিসেম্বরের শুরু থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ শরণার্থী সংকট থেকে সরে কেন্দ্রীভূত হয় সামরিক সংঘাতের দিকে।