
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় চমক জামায়াতে ইসলামীর পুনরুত্থান। দীর্ঘ সময় নিষিদ্ধ ও কোণঠাসা থাকার পর কীভাবে দলটি দেশের প্রধান বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করল?

রাজশাহী জেলা রিটার্নিং কমিশনারের কার্যালয়ে গিয়ে জাতীয় পার্টিকে প্রতীক বরাদ্দের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক নাইদ ইসলাম সাজু। ভিডিও: মো. আমজাদ হোসেন

‘প্রশাসন পোড়া ও বারবিকিউ সন্ধ্যা’ কেন আয়োজন করা হয়েছিল? একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি কীভাবে মেয়ে হতে পারে–এই ধারণা এখনো অনেকে পোষণ করেন কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থীরা কি বৈষম্যের শিকার হচ্ছেন? বৈষম্যবিরোধী আন্দোলনের পর বৈষম্য কি গেল?

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে।

রাজনীতিতে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আসন ভাগাভাগি করার খবর নিয়ে বাংলাদেশের তরুণদের স্বপ্নকে মাটিচাপা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুল কাদের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক পুলিশ কর্মকর্তার কলেজ শিক্ষার্থীর মুখ চেপে ধরার ছবিটি ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। সে সময় মারমুখী পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিলেন ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের এই শিক্ষার্থী।

গত বৃহস্পতিবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুণী।

সাংবাদিকদের প্রতিবাদের মুখে পরবর্তীতে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোয়েব।