ফলাফল

পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড, পিছিয়ে বরিশাল
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার সর্বোচ্চ। এই বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। পাসের হার সবচেয়ে কম বরিশালে। এই বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

বেলা ১১টায় এইচএসসির ফল, জানবেন যেভাবে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।

ইসরায়েলের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটার, আরব ভোটারদের উপস্থিতি কার পক্ষে যেতে পারে
আরব দলের প্রার্থী আহমেদ তিবি বলেছেন, ইসরায়েলের আরব সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে রেকর্ডসংখ্যক ভোটারের উপস্থিতি “বিকল্প সরকার গঠনের পথ তৈরি করবে এবং ভয়াবহ বাস্তবতা পরিবর্তনে সহায়তা করবে।”

ইসরায়েলের নির্বাচন: ভোটগ্রহণ শেষ হওয়ার পর কী ঘটে?
নেসেটের প্রতিটি আসনই গুরুত্বপূর্ণ। ছোট দলগুলোও জোট গঠনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। এসব দলের সমর্থন কোন দিকে যাচ্ছে, তার ওপর সরকার গঠনের সাফল্য নির্ভর করতে পারে। মনোনীত প্রার্থী সরকার গঠনে ব্যর্থ হলে অন্য প্রার্থীরাও সুযোগ পেতে পারেন।

কানাডার অংশ হিসেবেই থাকার পক্ষে ভোট দিল আলবার্টার বাসিন্দারা
অল্পসংখ্যক হলেও সোচ্চার একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কয়েক মাস ধরে স্বাধীন আলবার্টার পক্ষে প্রচার চালিয়ে আসছে। তাদের যুক্তি, প্রদেশটির জ্বালানি খাত থেকে অর্জিত বিপুল সম্পদ কানাডার দরিদ্রতর অঞ্চলগুলোকে ভর্তুকি দিতে ব্যবহৃত হচ্ছে। অটোয়ার আমলাতান্ত্রিক বাধা না থাকলে আলবার্টা আরও সমৃদ্ধ হতে পারত।

শিক্ষাবছর নষ্ট হতে দিতে চায় না সরকার, পরিকল্পনা কী
ফলাফল ঘোষণার ১৫ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষায় বসায় সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার। ফলাফল ঘোষণার সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে দুই কিংবা তিন বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও রয়েছে শিক্ষা বোর্ডগুলোর।

চট্টগ্রাম বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল আরও ৮৩ জন
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) ফলাফল পুনঃমূল্যায়নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ১৯০ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন। আজ বৃহস্পতিবার দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী।

জার্মানিতে রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থীদের জয়, ‘ভিত্তি নড়ল’ চ্যান্সেলর মের্ৎসের
এএফডি মের্ৎসের রক্ষণশীল দলের আইনপ্রণেতাদের কাছে পূর্বাঞ্চলীয় এই রাজ্যে সরকার গঠনের প্রচেষ্টায় সমর্থন চাচ্ছে। এটি সফল হলে যুদ্ধ-পরবর্তী জার্মানিতে প্রথমবারের মতো কোনো উগ্র ডানপন্থী দল রাজ্য পর্যায়ে ক্ষমতায় আসবে।

আমিরাতে বাংলাদেশি ২ শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি ফলাফল সন্তোষজনক
সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (২০২৫) ফলাফল সন্তোষজনক হয়েছে।



