পোপ লিও
পোপ লিও

সংঘাত নিয়ে সংলাপের আহ্বান পোপ লিওর
পোপ লিও বলেন, “আমরা এমন এক বিশ্বে বাস করছি, যা বহু সংঘাতের কারণে ক্ষতবিক্ষত।” তিনি খ্রিস্টানদের ক্ষমা, সংহতি এবং দুর্বল ও অসহায় মানুষের প্রতি উদ্বেগ দেখানোর আহ্বান জানান।

ভ্যাটিকানের সঙ্গে অতি-রক্ষণশীল ক্যাথলিক গোষ্ঠীর বিরোধ, কেন?
সোসাইটি অব সেন্ট পায়াস এক্স দ্বিতীয় ভ্যাটিকান কাউন্সিলের (১৯৬০-এর দশক) বেশ কয়েকটি মৌলিক শিক্ষা ও সংস্কার প্রত্যাখ্যান করে।

পোপকেও অকথ্য ভাষায় আক্রমণ ট্রাম্পের
নিউইয়র্ক টাইমস-এর এই প্রতিবেদন একটি অসাধারণ রাজনৈতিক মুহূর্তকে ধারণ করেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক নেতা এবং বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান– দুজনেই আমেরিকান বংশোদ্ভূত এখন প্রকাশ্যে মুখোমুখি।

৩ কোটি টাকা ‘চুরি’, ধর্মযাজককে বরখাস্ত করলেন পোপ
সান ডিয়েগোর এক ক্যাথলিক বিশপের (ধর্মযাজক) পদত্যাগপত্র গ্রহণ করেছেন পোপ লিও। ওই বিশপের বিরুদ্ধে নিজের ধর্মপ্রাণ অনুসারীদের তহবিল থেকে ২ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা) চুরির অভিযোগ রয়েছে। মঙ্গলবার ভ্যাটিকানের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

লেবাননে শান্তির বার্তা নিয়ে পোপ
লেবাননে অস্থিরতার মধ্যে শান্তির বার্তা নিয়ে এসেছেন পোপ লিও। তিনি দেশটির জনগণের সহনশীলতা ও সংকট মোকাবিলার সক্ষমতার প্রশংসা করে বলেন, বিশ্বজুড়ে বেড়ে চলা সহিংসতা ও নৈরাশ্যের মধ্যেও লেবানন বারবার নতুন করে দাঁড়ানোর শক্তি দেখিয়েছে।

নীল মসজিদ দেখতে গেলেন পোপ লিও
প্রবেশের আগে পোপ সামান্য মাথা ঝুঁকিয়ে সম্মান জানান। ইস্তাম্বুলের মুফতি এবং মসজিদের ইমাম তাকে পুরো চত্বর ঘুরিয়ে দেখান। সাদা মোজা পায়ে হেঁটে ২০ মিনিটের এই পরিদর্শনকালে হাসিমুখে ছিলেন পোপ।

পোপের কাছে কি পৌঁছাবে এই ছবি?
তুরস্কের ঐতিহাসিক শহর ইজনিকের সিনি শিল্পী মেসুদে কুনেন তৈরি করেছেন বিশেষ সিরামিক মানচিত্র, যা তিনি উপহার দিতে চান পোপ লিওকে। ১৭০০ বছর আগে প্রথম ইকুমেনিক্যাল কাউন্সিল হওয়া শহরটিতে এই সফরকে ঘিরে গড়ে উঠছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তাই উপহারটি পোপের হাতে পৌঁছাবে কি না- এ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

অভিবাসীদের প্রতি ট্রাম্প প্রশাসনের আচরণ নিয়ে গভীর আত্মসমালোচনার আহ্বান পোপের
আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে অভিবাসীদের সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, সে বিষয়ে ‘গভীর আত্মসমালোচনার’ আহ্বান জানিয়েছেন পোপ লিও। তিনি বলেন, আটক অবস্থায় থাকা অভিবাসীদের আধ্যাত্মিক চাহিদাগুলোকেও সম্মান জানানো উচিত।

নতুন পোপ হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট
রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচিত হয়েছেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট। তিনি প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তসূরি হলেন। পোপ হিসাবে রবার্টের নাম হবে পোপ লিও। কার্ডিনালরা দ্বিতীয় দিনে এসে গোপন ভোটের মাধ্যমে নতুন পোপ নির্বাচন করতে পেরেছেন।



