পূজামণ্ডপ

দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার
মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার কুন্ডু চরচাকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের সাথে বৈঠক হয়েছে। তাছাড়া সরকারি দলের নেতৃবৃন্দরা সার্বত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজার জোর প্রস্তুতি
শরতের নীল আকাশ, নিচে শুভ্র সাদা কাশফুল, আর বাতাসে শিউলির মিষ্টি সুবাস। প্রকৃতিতে শরতের এই রূপই জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা। প্রকৃতির গায়ে শরতের আবির্ভাব মানেই কৈলাস ছেড়ে মর্ত্যে আসবেন দেবী দুর্গা।

সাম্প্রদায়িকতার বলি ঢাকেশ্বরীর বিগ্রহ!
কিন্তু ঢাকার মন্দিরে এখন যে প্রতিমাটি রয়েছে, সেটি তৈরি করা হয়েছিল ১৯৯১ সালে। এটি আসলে রেপ্লিকা বা প্রতিরূপ। সবচেয়ে প্রাচীন দেবী মূর্তিটি নিরাপত্তার জন্য ১৯৪৭ সালে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। আর এখন যে রেপ্লিকাটি ঢাকেশ্বরী মন্দিরে রয়েছে, সেটিও প্রথম রেপ্লিকা নয়।

এবার জগন্নাথ হলে সরস্বতীর ৭৬টি পূজা মণ্ডপ
প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে।



