
ভারতের ছত্তিশগড়ের পরিত্যক্ত বিশরামপুর কয়লাখনিকে একটি চমৎকার পর্যটনকেন্দ্রে রূপ দেওয়া হয়েছে। স্থানীয় নারীদের পরিচালিত দৃষ্টিনন্দন এই হ্রদ ও পার্কটি তাদের আত্মবিশ্বাস ও স্বাবলম্বিতা বাড়িয়েছে। সব বাধা পেরিয়ে একসময়ের গৃহিণীরা এখন সফল উদ্যোক্তা হিসেবে সমাজকে পথ দেখাচ্ছেন।

স্পেনের ভ্যালেন্সিয়ায় ঐতিহ্যবাহী 'ফায়াস' উৎসবে মেতে উঠেছিলেন পর্যটক ও স্থানীয়রা। গাজা ও ইরানে হা/মলার প্রতিবাদে ট্রাম্প ও নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক ভাস্কর্য পোড়ানো হয়। যুদ্ধবিরোধী বার্তার পাশাপাশি চার্লি চ্যাপলিনের ভাস্কর্যের মাধ্যমে দেওয়া হয় শান্তির বার্তা।

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে দেখা যাচ্ছে বিরল বুনো ফুলের সমারোহ। অস্বাভাবিক বৃষ্টিপাতের পর রুক্ষ মরুভূমি এখন রঙিন ফুলের গালিচায় ঢাকা। প্রকৃতির এই বিরল দৃশ্য দেখতে ভিড় করছেন বিশ্বের নানা প্রান্তের পর্যটকরা।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে বলে জানা গেছে।

প্রচণ্ড শীত উপেক্ষা করে নায়াগ্রা জলপ্রপাত দেখতে ভিড় করেছেন পর্যটকরা। আংশিক জমে যাওয়া জলপ্রপাত ও তুষারাবৃত প্রকৃতি মুগ্ধ করেছে সবাইকে। কারও কাছে এটি প্রেমের প্রস্তাব, কারও কাছে শীতের রূপকথা।

মৌসুমী বৃষ্টির পর দক্ষিণ ইকুয়েডরের মাঙ্গাহুরকো অঞ্চল রূপ নিয়েছে হলুদ স্বপ্নপুরীতে। হাজার হাজার গুয়ায়াকান গাছে একসঙ্গে ফুল ফুটলে বনজুড়ে তৈরি হয় বিরল দৃশ্য। মাত্র কয়েক দিনের এই সৌন্দর্য দেখতে ভিড় জমাচ্ছেন দেশি-বিদেশি পর্যটকরা।

‘পুরো পৃথিবী ঘুরতে শঙ্কা কাজ করে না, কিন্তু বাংলাদেশে করে’, বললেন নাজমুন নাহার, যিনি বিশ্বের ১৮৪টি দেশ ঘুরেছেন।

‘পুরো পৃথিবী ঘুরতে শঙ্কা কাজ করে না, কিন্তু বাংলাদেশে করে’, বললেন নাজমুন নাহার, যিনি বিশ্বের ১৮৪টি দেশ ঘুরেছেন।

উত্তর-পূর্ব চীনের হারবিনে বরফ ভাস্কর্য প্রতিযোগিতায় তৈরি হয়েছে ভারতের তাজমহলের বরফ সংস্করণ। হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসবের অংশ হিসেবে বিশ্বের নানা দেশের শিল্পীরা প্রদর্শন করছেন অনন্য সব শিল্পকর্ম। এই উৎসব ঘিরে প্রতিবছরের মতো এবারও হাজারো পর্যটকের আগমন ঘটেছে শীতল এই শহরে।

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুজন নিহত ও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গুয়েরেরো অঙ্গরাজ্যসহ আকাপুলকোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, পর্যটক ও স্থানীয়রা নিরাপদ স্থানে আশ্রয় নেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আফটারশক অব্যাহত থাকলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা আপাতত নেই।

ফেডারেল রেজিস্ট্রারে মঙ্গলবার পেশ করা একটি নথিতে সিবিপি জানিয়েছে, তারা আবেদনকারীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্যের একটি লম্বা তালিকা চাইবে, যার মধ্যে থাকবে সামাজিক যোগাযোগমাধ্যম, গত দশ বছরজুড়ে ব্যবহার করা ই-মেইল ঠিকানা এবং বাবা-মা, জীবনসঙ্গী, ভাই-বোন ও সন্তানদের নাম, জন্মতারিখ, বাসস্থান ও জন্মস্থান।

আমেরিকা–ভেনেজুয়েলা উত্তেজনার মধ্যেও পোর্ট অব স্পেনে পর্যটক ও স্থানীয়দের মধ্যে তেমন উদ্বেগ নেই। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক তৎপরতা নিয়েও ক্যারিবীয় দ্বীপে জীবন চলছে স্বাভাবিক ছন্দে।

শরৎকাল সাধারণত নেপালের অর্থনীতির সবচেয়ে প্রাণবন্ত সময়। এ সময় পর্যটকদের ঢল নামে। প্রবাসী নেপালিরা এ সময় বিভিন্ন উৎসবে অংশ নিতে দেশে ফেরেন। হোটেল, পরিবহন, এয়ারলাইনস থেকে শুরু করে খুচরা ব্যবসার দোকানও এ সময় জমজমাট চলে।