
১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্ব ও পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল। ঠিক ৩১ বছর পর ১৯৭১ সালের এই দিনেই বাংলার ঘরে ঘরে উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। ধর্মের ভিত্তিতে গঠিত রাষ্ট্রকাঠামো প্রত্যাখ্যান করে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের অভ্যুদয়ের ঐতিহাসিক দলিল এই দিনটি।

পবিত্র আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। মসজিদে প্রবেশ করতে না পেরে বাধ্য হয়ে জেরুজালেমের রাস্তায় জামাতে নামাজ আদায় করছেন সাধারণ মুসল্লিরা। ধর্মীয় স্থানে প্রবেশের এমন আকস্মিক নিষেধাজ্ঞার কারণে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।

সিলেটে হজরত শাহজালাল (রহ.) শরিফে বহু বছর ধরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। এখনো সেই পরম্পরা অব্যাহত রয়েছে। ভিডিও: দীপ্ত বৈষ্ণব

ইরানে হামলার আজ তৃতীয় দিন। আলোচনায় সব ব্যাপারে ছাড় দেওয়ার পরেও হামলা হওয়ায় ইরান আমেরিকার সাথে কথা বলতে রাজি নয়। বরং প্রধান ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনির হত্যার পর ইরান আগের চেয়েও অনেক বেশি ঐক্যবদ্ধ। আমেরিকা ও ইসরায়েল চায় ভয়ংকর হামলা চালিয়ে দ্রুত তা শেষ করতে।

২০২৪-২৫ সালে সারা দেশে মাজারে হামলা বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ‘মাকাম’ নামের একটি সংস্থা। ২ ফেব্রুয়ারি (২০২৬) রাজধানীর ডিআরইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বিভিন্ন বিষয় নিয়ে চরচা সম্পাদক সোহরাব হাসানের মুখোমুখি হয়েছেন ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ

বিভিন্ন বিষয় নিয়ে চরচা সম্পাদক সোহরাব হাসানের মুখোমুখি হয়েছেন ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ

নাইজেরিয়ার বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এশার নামাজের সময় এই হামলায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। দীর্ঘ দিন ধরে জঙ্গি সহিংসতায় ক্ষতবিক্ষত অঞ্চলটিতে এ হামলার পর নতুন করে উদ্বেগ বেড়েছে।

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় শ্রমিককে পিটিয়ে হ*ত্যা এবং ম*রদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে র্যাব।

অস্ট্রেলীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, একটি ইহুদি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন বন্দুকধারীরা হামলা চালায়। এই নৃশংস ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং প্রায় এক ডজন মানুষ আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

কানাডার কুইবেক প্রদেশে জনসমক্ষে ধর্মীয় রীতিনীতি পালনে আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছে প্রাদেশিক সরকার। নতুন এই আইনের সমালোচনা করে অনেকে একে ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ হিসেবে দেখছেন।