
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান।

১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্ব ও পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল। ঠিক ৩১ বছর পর ১৯৭১ সালের এই দিনেই বাংলার ঘরে ঘরে উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। ধর্মের ভিত্তিতে গঠিত রাষ্ট্রকাঠামো প্রত্যাখ্যান করে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের অভ্যুদয়ের ঐতিহাসিক দলিল এই দিনটি।

১৯৭১ সালের ২ মার্চ বাংলাদেশ-এর স্বাধীনতা আন্দোলনে এক ঐতিহাসিক মোড়, যেদিন প্রথমবার লাল–সবুজের জাতীয় পতাকা উত্তোলিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসমাবেশে পতাকা ওড়ানো বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে প্রকাশ্যে দৃশ্যমান করে তোলে।

২ মার্চের সেই উত্তাল দিনটির স্মৃতিচারণ করতে গিয়ে আ স ম আবদুর রব জানিয়েছিলেন, সমাবেশটি বটতলায় হলেও পতাকাটি তিনি উত্তোলন করেছিলেন তৎকালীন কলা ভবন ভবনের দক্ষিণ-পশ্চিম কোণের ছাদে, যাতে সেটি সবার দৃষ্টিগোচর হয়।

ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির প্রতিবাদে ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আমেরিকার ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে ক্ষোভ জানিয়েছে আন্দোলনকারীরা। উত্তেজনার মধ্যেই আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন ও তেহরান।

১৯৬৯ সালের ২০ জানুয়ারি শহীদ আসাদের আত্মদান বদলে দেয় ইতিহাসের গতিপথ। তার রক্তমাখা শার্ট হয়ে ওঠে বাঙালির অধিকার ও মুক্তির পতাকা। এক ছাত্রনেতার আত্মত্যাগ থেকেই জন্ম নিয়েছিল অধিকার আদায়ের দুর্বার শক্তি

প্রতি বছর বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী পতাকা উত্তোলনসহ নানা আয়োজন করে থাকে টিএসসিভিত্তিক ১৯টি সংগঠন। তার অংশ হিসেবে টিএসসির গেটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, যা দৈর্ঘ্যে ৩০ ফিট এবং প্রস্থে ১৮ ফিট।

৬৫ বছর বয়সী হাসমত আলী দীর্ঘদিন ধরে ডিসেম্বর মাসে বাংলাদেশের জাতীয় পতাকা ফেরি করে বিক্রি করেন। তবে তিনি জানালেন, আগের মতো আর বিক্রি হয় না।

মো. সিরাজুল ইসলাম প্রায় ২৫ বছর ধরে ফুটপাতে টুপি বিক্রি করছেন। বিভিন্ন উৎসবকে সামনে রেখে তিনি বাংলাদেশের পতাকা আঁকা টিশার্ট বিক্রি করেন। গত বছরের ৫ আগস্ট সবচেয়ে বেশি টিশার্ট বিক্রি করেছেন তিনি। কিন্তু এখন আর বিক্রি হয় না।

বিজয় দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী তেজগাঁও পুরাতন বিমানবন্দরে পৃথকভাবে ফ্লাই-পাস্ট প্রদর্শন করবে।