
ধইঞ্চা আসলে কী? এই ধইঞ্চার অন্য নাম, ধঞ্চে ও ধনিচা। রামায়ণী বাঙলা অভিধান বলছে, ‘ধনিচা’র কথ্যরূপ ‘ধঞ্চে’। বাংলা অভিধান বলছে, ‘ধইঞ্চা’ হলো, পাটগাছের মতো ছোট গাছ। যার কাণ্ড জ্বালানি হিসেবে এবং পাতা পচিয়ে সার হিসেবে ব্যবহৃত হয়। সম্ভবত সংস্কৃত ‘বৈজয়ন্তিকা’ থেকে ‘ধইঞ্চা’ শব্দটি এসেছে।

রাজশাহীর পবা উপজেলার ৬ নম্বর হরিয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন তেঁতুল গাছ। অনেক জায়গাজুড়ে ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা গাছটি নিয়ে প্রচলিত আছে নানা গালগপ্পো। অনেকের দাবি, গাছটির বয়স প্রায় ৫০০ বছর।

এমন কাগজ উদ্ভাবন করেছেন তড়িৎ প্রকৌশলী মাহবুব সুমন। তার প্রতিষ্ঠানের নাম ‘শালবৃক্ষ’। নিজের প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড বানাতে গিয়ে তার প্রথম পরিবেশবান্ধব কাগজ তৈরির চিন্তা আসে। তার দাবি, একটি বিশেষ কাগজ মাটির সংস্পর্শে এলে তার মধ্যে থাকা বীজ থেকে একাধিক গাছ জন্ম নেয়।

রাজধানীর আগারগাঁওয়ে নগর শিশু শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সারা দিনব্যাপী অর্নামেন্টাল গাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় পাওয়া যাচ্ছে বিভিন্ন জাতের দেশি ও আমদানীকৃত বিদেশি গাছসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ।

রাজধানীর দোয়েল চত্বর এলাকায় নানা জাতের বিদেশি গাছ বিক্রি করেন রাকিব ইসলাম। গাছগুলো আসে থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে। ঘর ও অফিসের সৌন্দর্য বাড়াতে অনেকে এই গাছ কিনছেন। ভিডিও: তারিক সজীব

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কামাল হোসেন সেন্টু পেশায় মালা বিক্রেতা হলেও, তিনি বেশি পরিচিত পশুপাখিপ্রেমী হিসেবে। পাখি, ইঁদুর, কাঠবিড়ালি, কুকুর যেন তার বন্ধু। তিনি নিয়মিত পশুপাখিদের খাওয়ান।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের কাছে একটি কাঁঠাল গাছে অসংখ্য পাখি এসে বসে। গোধূলি হলেই পাখি সব এখানে জড়ো করে রব।