কর্মসংস্থান

এক সময়ের শিল্পনগরী খুলনার অবস্থা আজ এমন কেন?
খুলনার রাষ্ট্রায়ত্ত ও পাটকল কারখানাগুলো বন্ধ হওয়ার পর এই শিল্পনগরী চরম অর্থনৈতিক স্থবিরতা ও মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এক সময়ের কর্মচঞ্চল মিল-কলকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় খুলনাবাসীর জীবনযাত্রা, কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতিতে মারাত্মক ধস নেমেছে, যার ফলে একে এখন ‘শিল্পশূন্য শিল্পনগরী’...

জনমিতিক লভ্যাংশকে বেকারত্বের অভিশাপে পরিণত হতে দেওয়া যাবে না
আজ যদি আমরা শিক্ষা ও কর্মসংস্থানের এই ব্যবধান দূর করতে ব্যর্থ হই, তবে জনমিতিক লভ্যাংশ একসময় জনমিতিক বোঝায় পরিণত হবে।

দেশের সাধারণ মানুষ বিপাকে: আয় কম, সঞ্চয় নাই, চাকরিতেও শান্তি নাই
মাসে আয় ৩২,৬৮৫ টাকা, খরচ ৩২,৬১৫ টাকা—সবশেষে সঞ্চয় মাত্র ৭০ টাকা! বাংলাদেশের অনেক পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা এখন বড় প্রশ্ন। হঠাৎ অসুস্থতা, চাকরি হারানো কিংবা জরুরি খরচ এলে কীভাবে সামলাবে তারা?

জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি পাবে। ফলে চুক্তিটির সামগ্রিক মেয়াদ হবে ১০ বছর।

‘ঋণ নিয়ে কি আমরা ঘি খাব?’
বাংলাদেশের অর্থনীতিতে আশার আলো নেই বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। একই সঙ্গে ঋণ করে ঘি খাওয়া নিয়ে তারা সতর্ক করছেন। উৎপাদন খাতের সঙ্গে সরাসরি কর্মসংস্থানের বিষয়টি সম্পর্কিত। বর্তমান পরিস্থিতি বলছে, অর্থনীতির এই নিম্নমুখী প্রবণতার কারণে সামনে কর্মসংস্থানের ক্ষেত্রে আরও বাজে পরিস্থিতি তৈরি হতে পারে।

ছয় মাসের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ, কেন?
বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যা আগামী ১০ বছরে প্রায় ১২ শতাংশ বাড়বে। কিন্তু এই বাড়তি জনসংখ্যার জন্য পর্যাপ্ত ও উৎপাদনশীল কর্মসংস্থান তৈরি করা, তরুণদের দক্ষতার সঙ্গে কাজের চাহিদার সমন্বয় এবং পরিবারভিত্তিক ক্রয়ক্ষমতা বাড়ানো বড় চ্যালেঞ্জ।

প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতি বাড়ছেকী অবস্থা বাংলাদেশের অর্থনীতির?
আইএমএফ বাংলাদেশের ২০২৭ অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩.২ শতাংশ করেছে, আর মূল্যস্ফীতি হতে পারে ১০.৯ শতাংশ। বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে দারিদ্র্য বৃদ্ধি, কর্মসংস্থানে স্থবিরতা ও আর্থিক খাতের দুর্বলতার চিত্র। এডিবি, বিশ্বব্যাংক ও আইএমএফের পূর্বাভাসে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা...

নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
প্রবাসীদের কর্মক্ষম ও দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যে বিদেশে যান, এই যাওয়ার ক্ষেত্রে দুর্ভাগ্যক্রমে আমরা তাদেরকে খুব বেশি তৈরি করতে পারি না, সক্ষম করতে পারি না। ফলে বেশির ভাগই দেখবেন যে, তারা অদক্ষ শ্রমিক হিসেবে যায়।

মধ্যপ্রাচ্যের সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: শামা ওবায়েদ
সৌদি আরবে ৩০ লাখের বেশি বাংলাদেশি বসবাস করে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি রেমিট্যান্স প্রবাহে প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশি আইটি পেশাজীবীদের জন্য মালয়েশিয়ায় বড় কর্মসংস্থানের সুযোগ
মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ দেওয়া গেলে মালয়েশিয়ার শ্রমবাজারে তাদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।”

সাক্ষরতার আলোকে মানুষের সক্ষমতা বাড়াতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাক্ষরতার আলোকে মানুষের সক্ষমতা বাড়াতে হবে এবং জ্ঞানের শক্তিতে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। সেই সঙ্গে সচেতন নাগরিকের অংশগ্রহণে একটি পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ নির্মাণের আহ্বান জানিয়েছেন তিনি।

১ কোটি ১০ লাখ বাংলাদেশি বিদেশে–তবু রেমিট্যান্সে এত পিছিয়ে কেন?
বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান খাতকে আমরা দীর্ঘদিন ধরে একটি সংখ্যার সাফল্য হিসেবে দেখে এসেছি। আর তা হলো–কতজন মানুষ বিদেশে গেলেন। কিন্তু সময় এসেছে প্রশ্নটি উল্টো করে করার। কতজন গেলেন নয়, তারা কত মূল্য সৃষ্টি করলেন?

ব্যবসার আইডিয়া থাকলেই মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ
দেশে নতুন উদ্যোক্তা তৈরি ও বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে একটি উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কার্যকর ও বাস্তবায়নযোগ্য ব্যবসার আইডিয়া থাকলেই এখন থেকে কোনো প্রকার জামানত ছাড়া সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা।

কওমি মাদরাসার শিক্ষার্থীদের দেশে-বিদেশে কর্মসংস্থানে প্রশিক্ষণ দেবে সরকার: প্রধানমন্ত্রী
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সাধারণ শিক্ষা পাঠ্যক্রমে আরও আরবি বিষয় অন্তর্ভুক্ত করার প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি একটি ভালো পরামর্শ।”

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী আরও বলেন, “শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে। তাদের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাধারণ প্রবাসীদের জন্যও সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।”

৫ বছরে বিদেশে ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: নুরুল হক নুর
দেশের শ্রমবাজারে কর্মসংস্থানের ঘাটতি থাকলেও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক কাজে লাগে কতটা?
কাতার থেকে দীর্ঘ আট বছর পর দেশে ফিরেছেন মাদারীপুরের সোলেমান মিয়া। কিন্তু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বেল্টে নিজের লাগেজটি খুঁজে পাচ্ছিলেন না তিনি। সামনেই চোখে পড়ে ‘প্রবাসী কল্যাণ ডেস্ক’।

সরকারের হলো ছয় মাস: কী বলছে সাধারণ মানুষ?
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে সম্প্রতি। সরকারের প্রথম ছয় মাসে দেওয়া অঙ্গীকারের কতটা বাস্তবায়ন হয়েছে? আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং কর্মসংস্থানসহ নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মানুষ কতটা স্বস্তি পেয়েছে?

২ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও পিকেএসএফের মধ্যে চুক্তি স্বাক্ষর
২ লাখ কর্মসংস্থান সৃষ্টির জন্য মাঠপর্যায়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও প্রাপ্ত অর্থের সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে প্রণোদনা তহবিলটি আবর্তক তহবিল হিসেবে পরিচালিত হবে।

খুলনা অঞ্চলে গার্মেন্টস ব্যবসা আসবে: কেডিএ চেয়ারম্যান
খুলনা ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন শফিকুল আলম মনা। খুলনা নিয়ে কী পরিকল্পনা করছেন এই বিএনপি নেতা? খুলনা নগর পরিকল্পনা থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টি ও শৃঙ্খলা আনার ক্ষেত্রে কেডিএ কী করবে?



