
পর্যবেক্ষণ প্রস্তুতি সম্পর্কে ইজাবস জানান, ইইউ–র ৬০ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছেন।

রাজধানীর আগারগাঁওয়ে নগর শিশু শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সারা দিনব্যাপী অর্নামেন্টাল গাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় পাওয়া যাচ্ছে বিভিন্ন জাতের দেশি ও আমদানীকৃত বিদেশি গাছসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ।

ড. এ. কে. এম. একরামুল হোসেন জানান, দেশে প্রতিবছর প্রায় ১৫ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করছে এবং বর্তমানে প্রায় ১১ দশমিক ৪ শতাংশ মানুষ এ রোগের বাহক।

বৃহস্পতিবার থেকেই বিটিআরসি এনইআইআর পদ্ধতি কার্যকর করেছে, যার আওতায় দেশে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে গত কয়েক দিন ধরেই মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা বিক্ষোভ করছিলেন।

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ এবং বেকারবান্ধব পিএসসি গঠনের দাবিতে ২১ ডিসেম্বর (২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে ‘কাফন মিছিল’ ও সমাবেশ করেছে বিসিএস পরীক্ষার্থীরা।