Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> ভাবনা

মার্কিন ডলারের প্রকৃত মূল্য ক্রমে কমছে

জন ম্যাক গ্লিওন

জন ম্যাক গ্লিওন

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৯: ৪৪
মার্কিন ডলারের প্রকৃত মূল্য ক্রমে কমছে
মার্কিন ডলারের প্রকৃত মূল্য ক্রমে কমছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ সম্প্রতি ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে—এটা এমন এক বিশাল সংখ্যা, যা মানুষের মস্তিষ্ক ঠিকঠাক ধারণই করতে পারে না। ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নেন, তখন ঋণের পরিমাণ ছিল ৩৬.২ ট্রিলিয়ন ডলার। এই সময়ের মধ্যে আরও প্রায় ৪ ট্রিলিয়ন ডলার খরচ করে ফেলাটা যেন দেশের ক্রেডিট কার্ডের সীমা পুরোপুরি শেষ করে ফেলার এক সুপরিকল্পিত প্রচেষ্টারই বহিঃপ্রকাশ।

Advertisement

এই আর্থিক তাণ্ডবের প্রধান শিকার হলো খোদ ফেডারেল বাজেট। মার্কিন সরকার এখন অতীতের ঋণের চক্রবৃদ্ধি সুদ পরিশোধ করতেই যে পরিমাণ অর্থ ব্যয় করছে, তা জাতীয় প্রতিরক্ষা কিংবা লাখ লাখ নাগরিকের স্বাস্থ্যসেবার জন্য বরাদ্দ অর্থের চেয়েও বেশি। ওয়াশিংটন এমন এক আর্থিক কাঠামো তৈরি করেছে, যেখানে রাষ্ট্র মূলত বৈশ্বিক বন্ডধারীদের অর্থ প্রদানের একটি মাধ্যম হিসেবে কাজ করছে। অতীতের অপরিশোধিত দেনা এখন ভবিষ্যতের সরকারি ব্যয়ের খাত থেকে অর্থ শুষে নিচ্ছে। বিষয়টি যদি এত উদ্বেগজনক না হতো, তবে একে এক অদ্ভুত ও হাস্যকর পরিস্থিতি হিসেবে দেখা যেত।

Advertisement
Advertisement
Advertisement

করদাতারা যখন এই বোধগম্যতার বাইরের সংখ্যাগুলো নিয়ে হিমশিম খাচ্ছেন, তখন রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে থাকা পরিবারটি যেন বেশ আনন্দেই দিন কাটাচ্ছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২.২ বিলিয়ন ডলার বাড়িয়েছেন। তার বড় দুই ছেলে, এরিক ও ডোনাল্ড জুনিয়র, বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন। অন্যদিকে, বিশ বছর বয়সী ব্যারনের ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ১৫০ মিলিয়ন ডলারের সম্পদ অর্জনের খবর পাওয়া গেছে। সরকারি কোষাগার থেকে যখন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বেরিয়ে যাচ্ছে, ঠিক তখনই রাষ্ট্রপ্রধানের পরিবারের বিপুল ব্যক্তিগত সম্পদ গড়ে তোলার এই দৃশ্য আধুনিক অগ্রাধিকারগুলোর এক স্পষ্ট চিত্র তুলে ধরে।

উভয় দলের রাজনীতিবিদরাই কয়েক দশক ধরে তিল তিল করে ঋণের এই পাহাড় গড়ে তুলেছেন। তবে বর্তমান ঋণের গতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আগের প্রশাসনগুলো যে পরিমাণ ঋণ কয়েক দশকে তৈরি করেছিল, এখন তা মাত্র কয়েক মাসের মধ্যেই জমা হচ্ছে। চলমান সামরিক দায়বদ্ধতাগুলো প্রতিদিন এই ক্ষতিকে আরও বাড়িয়ে তুলছে।

ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাত সরকারি কোষাগার থেকে সরাসরি কয়েক হাজার কোটি ডলার শুষে নিচ্ছে, অথচ দেশের লাখ লাখ পরিবার তাদের নিত্যপ্রয়োজনীয় মাসিক বিল পরিশোধ করতেই হিমশিম খাচ্ছে।

কানাডার অংশ হিসেবেই থাকার পক্ষে ভোট দিল আলবার্টার বাসিন্দারাPeople take part in a Pro-Canada Rally in Edmonton, Alberta, Canada, October 18, 2026 REUTERS

বিশাল জাতীয় ঋণকে ওয়াশিংটনের হিসাবের খাতায় খেলা এক বিমূর্ত হিসাবরক্ষণ প্রক্রিয়া বলে মনে হতে পারে—যতক্ষণ না এর পরিণতি অনিবার্যভাবে দৈনন্দিন জীবনে আঘাত হানে। ফেডারেল সরকারের কাছে জাদুকরী সোনার কোনো গোপন ভাণ্ডার নেই। বিশাল অঙ্কের সুদ পরিশোধের জন্য তারা হয় অভ্যন্তরীণ সরকারি পরিষেবাগুলো ছাঁটাই করে, অথবা নতুন নোট ছাপায়। যখন সুদের অর্থ ফেডারেল বাজেটের বড় অংশ গ্রাস করে ফেলে, তখন জনস্বাস্থ্য ব্যবস্থা প্রয়োজনীয় তহবিল থেকে বঞ্চিত হয়। পরিবহন অবকাঠামো জরাজীর্ণ হয়ে পড়ে, দুর্যোগ মোকাবিলাকারী সংস্থাগুলো মাঝপথেই অর্থসংকটে পড়ে এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা গবেষণা থমকে যায়।

বিদ্যমান দায় মেটাতে নতুন নোট ছাপানো সরাসরি মানুষের ক্রয়ক্ষমতাকে ধ্বংস করে দেয়। মার্কিন ডলার বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা হিসেবে টিকে থাকলেও, ক্রমাগত ঋণ গ্রহণের ফলে এর প্রকৃত মূল্য ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। ফেডারেল সংস্থাগুলোকে সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংক যখন অর্থের সরবরাহ বাড়িয়ে দেয়, তখন স্থানীয় বাজারে পণ্যের দামও সেই অনুপাতে বেড়ে যায়। এই প্রক্রিয়াটি দেশের প্রতিটি মানুষের আয়ের ওপর এক ধরনের স্থায়ী ও অনিবার্য করের মতো কাজ করে—যার জন্য কোনো ভোটাভুটির প্রয়োজন পড়ে না।

কয়েক দশকের রাজনৈতিক অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ডের মূল্য পরিশোধের সময় এসেছে, আর রাজনৈতিক শ্রেণি এই খরচের বোঝা সাধারণ নাগরিকদের কাঁধে চাপিয়ে দিতে চাইছে। ঋণের ক্রমবর্ধমান ব্যয়, লাগামহীন মূল্যস্ফীতি এবং জনসেবার অবনতি—এগুলো কোনো আকস্মিক দুর্ভাগ্য নয়; বরং এমন দাবি করা চরম অসততা। প্রকৃতপক্ষে, এগুলো হলো সরকারের এমন এক গাণিতিক পরিণতি, যেখানে সরকার নিজের কাছে না থাকা পুঁজি ব্যয় করছে। আর এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করছেন এমন কিছু ব্যক্তি, যারা নিজেরা ক্রমাগত ধনী হচ্ছেন, অথচ জাতীয় অর্থনীতির হিসাবের খাতা ধ্বংসের মুখে পড়ছে।

এই পরিস্থিতির সবচেয়ে দুঃখজনক দিক হলো, এটি পুরোপুরি আগে থেকেই অনুমেয় ছিল। জাতীয় ঋণের খাতায় প্রতি ট্রিলিয়ন ডলার যোগ হওয়ার অর্থ হলো, উৎপাদনশীল খাত থেকে সম্পদ সরিয়ে তা ঋণের সুদ পরিশোধে ব্যয় করা। যুক্তরাষ্ট্রের আগে থেকেই নাজুক অবস্থায় থাকা অবকাঠামো আরও বেশি জরাজীর্ণ হয়ে পড়ছে।

হাসপাতালগুলোর বাজেট কমানো হচ্ছে, অথচ সরকারি ঋণের বড় বিনিয়োগকারীরা তাদের মুনাফা তুলে নিচ্ছেন। সাধারণ পরিবারগুলোকে আগের চেয়ে বেশি সময় ধরে কাজ করতে হচ্ছে, কিন্তু তারা কিনতে পারছে আগের চেয়ে কম পণ্য। এমন সব নীতিগত সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে তাদের, যেখানে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার চেয়ে তাৎক্ষণিক রাজনৈতিক ব্যয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এক পর্যায়ে, ক্রমাগত ঋণ নেওয়ার সীমাবদ্ধতাগুলো অত্যন্ত নিষ্ঠুরভাবে সামনে চলে আসে। বিশ্ব ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত নেই যেখানে কোনো জাতি কেবল ঋণের অর্থে ব্যয় করে স্থায়ী সমৃদ্ধি অর্জন করতে পেরেছে। ‘বিনামূল্যে পাওয়া অর্থ’—এই বিভ্রমটি কেবল ততক্ষণই টিকে থাকে, যতক্ষণ বৈশ্বিক বাজারগুলো সংশ্লিষ্ট মুদ্রাকে গ্রহণ করে।

একবার সেই আস্থা হারিয়ে গেলে, ওয়াশিংটনের নথিপত্রে থাকা বিমূর্ত সংখ্যাগুলো সাধারণ পরিবারের জন্য তাৎক্ষণিক ও কাঠামোগত দুর্দশায় পরিণত হয়। ঋণটা ওয়াশিংটনই করে, কিন্তু তার মূল্য চোকাতে হয় সাধারণ কর্মজীবী মানুষকে—মজুরি কমে যাওয়ার মাধ্যমে এবং সরকারি সেবার মান পড়ে যাওয়ার মধ্য দিয়ে। পুরো ব্যবস্থাটি এমনভাবেই সাজানো হয়েছে যে, এটি সরকারি ঋণকে ব্যক্তিগত সুবিধায় রূপান্তরিত করে, আর চূড়ান্ত ঝুঁকিটি চাপিয়ে দেয় তাদের ওপর, যাদের তা বহন করার সক্ষমতা সবচেয়ে কম।

জন ম্যাক গ্লিওন: লেখক ও গবেষক।

(এই লেখাটি মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল–এর সৌজন্যে প্রকাশিত।)

বিষয়: যুক্তরাষ্ট্রমার্কিন ডলারকরমূল্যস্ফীতিডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • প্রবাসী শ্রমিকেরা কি কেবলই লাশ, কেবলই গিনিপিগ?

    প্রবাসী শ্রমিকেরা কি কেবলই লাশ, কেবলই গিনিপিগ?

    চলতি বছর জানুয়ারি থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (মোট ২৭৩ দিন) ৯ মাসে দেশে এসেছে চার হাজার ৬০টি মরদেহ। এ হিসাবে দিনে মরদেহ এসেছে গড়ে ১৪টির বেশি। সবচেয়ে বেশি কর্মী মারা যান সৌদি আরবে, দুই হাজারের মতো। সরকার প্রবাসী কার্ড দেবে, ভালো কথা। কিন্তু বিদেশে গিয়ে যারা লাশ বা পঙ্গু হয়ে ফিরে আসেন, তাদের তো

  • স্লোগান ও গ্রেপ্তার: শব্দ নয়, অপরাধের বিচার হোক

    স্লোগান ও গ্রেপ্তার: শব্দ নয়, অপরাধের বিচার হোক

    স্লোগান ঘিরে রাজনৈতিক অসহিষ্ণুতা ও গ্রেপ্তারের ঘটনায় একটি প্রশ্ন সামনে আসে। আর তা হলো, সমস্যা স্লোগানের উচ্চারণে, নাকি অপব্যবহারে? কারণ, রাজনীতির মাঠ-ময়দানে উচ্চারিত একটি স্লোগান কখনো কেবল কয়েকটি শব্দের সমষ্টি নয়: ইতিহাস, আবেগ, পরিচয়, রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং কখনো কখনো মানুষের আত্মত্যাগের স্মৃতি। দৃষ্

  • আন্তর্জাতিক ব্যবস্থা: দুধের বোতল থেকে বিশ্বরাজনীতির শিক্ষা

    আন্তর্জাতিক ব্যবস্থা: দুধের বোতল থেকে বিশ্বরাজনীতির শিক্ষা

    সুপারমার্কেট থেকে দুই শতাংশ চর্বিযুক্ত দুধের একটি বোতল কেনার সময় সাধারণত কেউ আন্তর্জাতিক রাজনীতির কথা ভাবেন না। ক্রেতার প্রত্যাশা থাকে, বোতলের গায়ে যা লেখা আছে, ভেতরের পণ্যও ঠিক তা-ই হবে। কিন্তু এই সাধারণ আস্থার পেছনেও রয়েছে আন্তর্জাতিক নিয়ম, মান নির্ধারণ এবং পারস্পরিক বিশ্বাসের একটি বিস্তৃত

  • অর্থনীতির নাজুক অবস্থায় সচিবালয় স্থানান্তর খুব কি জরুরি?

    অর্থনীতির নাজুক অবস্থায় সচিবালয় স্থানান্তর খুব কি জরুরি?

    বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য জানাচ্ছে, বাজেটের আওতাধীন দৈনন্দিন ব্যয় মেটাতে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংক থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজর ২৪৫ কোটি টাকা। একই ধারাবাহিকতায় নভেম্বরের গোড়াতে সরকারি কর্মচারীদেরকে নতুন বেতন স্কেলে অক্টোবর মাসের বেতন