Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সুপ্রবাস

সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার নতুন কমিটি

রফিক আহমদ খান, মালয়েশিয়া

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০১: ০১
সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার  নতুন কমিটি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে পিঠাঘর রেস্টুরেন্টের হলঘরে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন সেলিম। সঞ্চালনা করেন এবাদুর রহমান চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানওয়ে ইউনিভার্সিটি মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. আবুল বাশার ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি টেকনোলজি মারা মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. নাজমুল হক ও রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক
মাসুদ কামাল।

Advertisement
Advertisement
Advertisement

সভায় সিলেটি প্রবাসীদের উদ্দেশে প্রধান অতিথি ড. আবুল বাশার ভূইয়া বলেন, “সিলেটের মানুষ রাজনীতি বোঝে না, আমাদের গ্রামে (সিলেটে) রাজনৈতিক সংঘর্ষ নেই। অন্য কোনো কারণে সংঘর্ষ হতে পারে, মারামারি হতে পারে। কিন্তু রাজনৈতিক কারণে নয়। আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র কামরান ভাই মারা গেলে তাঁর লাশ গ্রহণ করেছিলেন সাবেক মেয়র বিএনপি নেতা আরিফুল। এটাই সিলেটের ঐতিহ্য। আপনারা প্রবাসেও মিলেমিশে থেকে সেই ঐতিহ্য রক্ষা করবেন।”

তিনি আরও বলেন, “আমরা প্রবাসে সততার সাথে রিজিক খুঁজব এবং দেশের কল্যাণে কাজ করব। সিলেটের সন্তান হিসেবে আমাদের সুনাম আছে। আমরা যেন কোনো দুর্নামের সাথে না জড়াই।”

1000021012

সাংবাদিক মাসুদ কামাল তাঁর বক্তক্যে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, “আমি জানি, প্রবাসীরা দেশের জন্য এতো আন্তরিক, তা কল্পনা করা যায় না। জুলাই-আগস্টের আন্দোলনের সময় রেমিট্যান্স পাঠানো বন্ধ রেখে এবং নানাভাবে সমর্থন জানিয়ে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রবাসীরাসহ দেশের মানুষ অনেক ত্যাগ করেছেন। তাদের ত্যাগ বিফলে যেতে পারে না।”

তিনি বলেন, আমরা সবাই মিলে অগ্রসর হলে ইনশাআল্লাহ একটা ভালো নির্বাচন পাব। যদি ভালো নির্বাচন হয় আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা নিশ্চয় শিক্ষা নিয়ে আসবে। তারা জানবে আমরা যদি অন্যায় করি, আমরা যদি নিজের মতো করে চলার চেষ্টা করি, এই মানুষ যেহেতু হাসিনাকে সরিয়ে দিয়েছে তারা আমাদেরও সরিয়ে দিবে। এই ইতিহাস যদি মনে থাকে তাহলে আমরা একটি ভালো দেশ পাব।”

মাসুদ কামাল আরও বলেন, “আমাদের দেশের মানুষ খুবই ভালো মনের মানুষ। সাধারণ মানুষদের মধ্যে কোনো ঝামেলা নেই। গুটিকয়েক দুর্নীতিবাজদের কারণে সমস্যা হয়। দেশ যদি ঠিক মতো চলে তাহলে বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নেই। আমি গত কয়েক দিন সিঙ্গাপুরে ছিলাম, সেখানে একটা পেনাডলের দাম ১ ডলার, আর আমরা বাংলাদেশে ১টা প্যারাসিটামল কিনি ৭৫ পয়সা দিয়ে। আসলে বাংলাদেশ একটা বেহেশত, কিছু ইবলিশ এটাকে দোজখ বানাতে চায়। আমরা যদি এই ইবলিশগুলোকে দূর করতে পারি, তাহলে এতো আরামের দেশ আর নাই।”

1000021006

সভায় আরও বক্তব্য দেন মো. আক্তার মিয়া, শাহদাৎ খান রাসেল, মো. শেখ আজিজুর রহমান রুহেল, মো. নুর মিয়া, ফয়েজ উদ্দিন, উজ্জ্বল হোসেন, তালুকদার মো. মকবুল, আমির হামযা, অলি আহমদ সানি, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, রুহুল আমিন, মাহবুবুর রহমান রাহি, মোস্তফা কামাল, নজরুল ইসলাম নাহিদ ও জয়নাল আহমদ।

পরে সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার নতুন কার্যকরী কমিটির (২০২৫-২০২৬) নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে ফয়েজ উদ্দিন সভাপতি, জাকারিয়া আহমদ সিনিয়র সহসভাপতি, এনাম উদ্দিন এনাম ও উজ্জ্বল হোসাইন সহসভাপতি, এবাদুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক, এম জে কাওসার ও তালুকদার মোহাম্মদ মকবুল সহসাধারণ সম্পাদক, আমির হামযা সাংগঠনিক সম্পাদক, ওয়াজিদ উল্লাহ সহসাংগঠনিক সম্পাদক, মিজানুর রহমান মিথুন অর্থ সম্পাদক, মাহমুদুল হাসান সুমন প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাহবুবুর রহমান রাহি সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক, অলি আহমদ সানি দপ্তর সম্পাদক, আজমল হোসেন জোনাক সহদপ্তর সম্পাদক, মোহাম্মদ মোস্তফা ধর্মবিষয়ক সম্পাদক, ইকবাল হোসেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রুহুল আমিন প্রবাসীকল্যাণ সম্পাদক, মো. শহীদুল ইসলাম আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং নজরুল ইসলাম নাহিদ, জয়নাল আহমদ, তরিকুল ইসলাম, শাহাদাৎ খান রাসেল কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অনুষ্ঠান উপলক্ষে অলি আহমদ সানির সম্পাদনায় 'রিজিকে প্রবাস অন্তরে স্বদেশ' নামে একটি স্মৃতি স্মারক প্রকাশিত হয়েছে।

বিষয়: সিলেট বিভাগকুয়ালালামপুরমালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিপ্রবাসী
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।