Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সুপ্রবাস

সোনার বাংলা ফাউন্ডেশনের ডায়ালাইসিস ফান্ডরাইজিং অনুষ্ঠানে আমরা

ফারহানা আহমেদ লিসা

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৩৬
সোনার বাংলা ফাউন্ডেশনের ডায়ালাইসিস ফান্ডরাইজিং অনুষ্ঠানে আমরা

আমেরিকার স‍্যানহোসে শহরের স্ট‍্যানফোর্ড এফিলিয়েটেড কাইজার পার্মানেন্টে হাসপাতালে আমি তখন রেসিডেন্সি করছি। সময়টা ২০০৮ সাল। এক বিকেল। ডা. গেস্ট নামক একজন নেফ্রোলজির ডাক্তারের সাথে আমার রোটেশন। হাসপাতালে আউট পেশেন্টের রোগী আসছে, মাঝে এক রোগী আসেননি সেদিন।

Advertisement

অপেক্ষার সময়টুকুতে ডা. গেস্ট আমার কাছে জানতে চাইলেন, কিসে ফেলোশিপের ইচ্ছে ফারহানা?

বললাম, রেসিডেন্সি শেষ করে আমি চাকরি করব। বাচ্চা ছোট, ওদের সময় দিতে চাই।

তিনি হাসলেন, বললেন কোন দেশ থেকে এসেছ বলতো?

Advertisement
Advertisement
Advertisement

বললাম বাংলাদেশ।

তিনি অবাক চোখে তাকালেন। শুদ্ধ উচ্চারণে বাংলায় বললেন, ঢাকা থেকে এসেছ? তুমি আগে বলবে না? আমি তো পেরিটোনিয়াল ডায়ালাইসিস প্রথম চালু করেছিলাম ঢাকায়। কত সুন্দর স্মৃতি আছে।

আমি জিজ্ঞেস করেছিলাম কেন গিয়েছিলে আমার দেশে?

তিনি বললেন, কিডনি কাজ না করলে মানুষের কী কষ্ট। প্রযুক্তি শেখাতে গেছি যাতে তোমার দেশের মানুষ সুস্থ থাকে।

মুগ্ধ হয়ে শুনছিলাম তাঁর কথাগুলো। কোথায় ছিলেন, কার কার সাথে কাজ করেছেন ইত্যাদি। মানুষের মহানুভবতা আমাকে মুগ্ধ করে।

ফার্স্ট ফরোয়ার্ড ২০২৫ সাল। সাউদার্ন ক‍্যালিফোর্নিয়ার এক ঝাঁক এনথুসিয়াস্টিক ডাক্তারদের সাথে আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপে জড়িত। সেদিন দেখলাম সোনার বাংলা ফাউন্ডেশন বাপ্পা মজুমদারকে আনছে, ফান্ডরাইজ করবে দেশে গরিব রোগীদের ডায়ালাইসিস সেবা দেওয়ার জন‍্য।

জানতে চাইলাম ফাউন্ডেশন সম্পর্কে।

ডা. লতা আপু লিংক শেয়ার করলেন।

জানলাম দেশের বহু জেলায় তারা ডায়ালাইসিসসহ (বেসরকারি সবচেয়ে বড় ডায়ালাইসিস সেবা দানকারী প্রতিষ্ঠান) স্বাস্থ্য সেবা দেন, বাচ্চাদের পড়াশোনায় বৃত্তি দিয়ে সাহায‍্য করেন ইত‍্যাদি। তাদের আল্টিমেট গোল বিশ্ববিদ‍্যালয় প্রতিষ্ঠা করা, যেখানে রিসার্চসহ হাসপাতাল হবে, মেডিকেল কলেজ হবে বিশ্বমানের, যাতে রোগ প্রতিরোধ, প্রতিকার, ল‍্যাব টেস্টসহ আধুনিক টেকনিক শেখানো হবে মানুষের সেবায়।

বাপ্পা মজুমদার গায়ক হিসেবে আমার ভীষণ প্রিয় কিন্তু সোনার বাংলা ফাউন্ডেশনের ফান্ডরাইজিংয়ের কারণগুলো আমাকে মুগ্ধ করেছে। বন্ধুরা আগে টিকিট করেননি। ডা. ঝিমলি আপুকে বললাম, আপু জানালেন ব‍্যাবস্থা হয়েছে টিকিটের। তোমার বন্ধুরা ভেনুতে গিয়ে টিকিট পেয়ে যাবে।

লতা আপু জানালেন, আমরা ২২ নম্বর টেবিলে একসাথে বসতে পারব।

Fundraising 2

সেদিন এখানে রোববার দুপুর। আমরা তিন বান্ধবী (মজার ব‍্যাপার হচ্ছে। আমরা তিনজনই ফারহানা) রওনা দিলাম লুক্সর ব‍্যাঙ্কুয়েট হল, বুয়েনা পার্কের কাছে। গিয়ে দেখলাম চমৎকার আয়োজন। পার্কিংয়ে একটু সমস্যা। আয়োজনে ব‍্যস্ত স্প্যানিশ ভদ্রলোক তার গাড়ির পেছনে বন্ধুর গাড়ি পার্ক করতে দিলেন।

ভেন্যুতে পৌঁছে দেখি ডা. নওশিন আপু বসা আমাদের টেবিলে। এ ছাড়া, ডা. রুবি আপু, ঝিমলি আপু, আমার মেডিকেলের বৈশাখী আপুসহ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের অনেকে আছেন। এই কাউন্টির কাউন্সিল মেম্বার লামিয়া হক এসেছেন, যিনি বাংলাদেশি ডিসেন্ট, স্মার্ট ও অমায়িক। ছবি তুলেছি আমরা, শেয়ার করলাম।

এরপর জানলাম সোনার বাংলা ফাউন্ডেশনের জন্মলগ্নের কথা। দেশের অনেক জেলায় ডায়ালাইসিস সেবা তখন নেই। কিডনি নষ্ট হয়ে যাওয়া মানুষ কৃত্রিম রক্ত পরিশোধনের এই সেবা পাচ্ছেন না। ফান্ডরাইজিং, প্রযুক্তি, মেশিনসহ বিশেষজ্ঞ টিম আমেরিকা ও বাংলাদেশের কোয়ালিশনে শুরু করলেন এই সেবা। এখন দেশের ২৩টি জেলায় এ সেবা আছে। সাথে আছে নার্সিং স্কুল। ২০২৬ সালের মাঝামাঝি মহাখালীর করোনা সেবার হাসপাতালে ৫০ বেডের ডায়ালাইসিস ইউনিট চালু হবে। হচ্ছে ল‍্যাব টেস্ট, ফলো আপসহ সব সেবা।

দেখলাম এই অগ্রযাত্রার পথিকৃৎ সবাইকে। দেখলাম ডা. গেস্টকে ছবিতে। জানলাম তিনি আর নেই। ভিডিও বার্তা দিতে দেখলাম, আমার মেডিকেলের প্রাক্তন ছাত্র ডা. ইমরুল কায়েস ভাইকে।

জানলাম অতি আধুনিক হাসপাতাল ও রিসার্চ সেন্টার হবে সহসাই।

ড. আবু হেনা মোস্তফা কামালকে চিনলাম (পাশে বসা বুয়েটিয়ান বন্ধু পরিচয় দিলেন ওনার, বহু বছর যাবৎ সৎ দেশপ্রেমিক কর্মী হিসেবে যাঁর সুখ‍্যাতি আছে) যাঁরা বহু দূরে থেকেও দেশকে ধারণ করেন হৃদয়ে। বায়োটেক প্রযুক্তি দেশে নেবেন উন্নত মেমোগ্রাম মেশিন, যা ব্রেস্ট ক‍্যানসার স্ক্রিনিং সহায়তা করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যানসার সেল ডিটেক্ট করবে অনেক অ্যাকুরেটলি, অযথা বায়োপসির ঝুঁকি কমাবে। আর্টারির ক‍্যালসিফিকেশন হৃদরোগের ঝুঁকি কেমন জানাতে পারবে।

ফান্ডরাইজিং হয়েছে ৩ কোটি ২৫ লাখ, এস্টিমেশনের বেশি। দেশের মানুষগুলো অনেক ভালো থাকবেন এই সেবা পেয়ে।

রাত ১০টায় বাপ্পা মজুমদার এলেন। অসাধারণ গায়কী, মুগ্ধ হয়ে গানগুলো শুনলাম। তারপর নীড়ে ফেরার পালা। কন‍্যা মা আর বাবাটা দেখি টেক্সট দিয়ে রেখেছে, কখন আসবে বাসায় মা?

টিল নেক্সট টাইম বাপ্পা—

‘দিন বাড়ি যায় চড়ে পাখির ডানায়

যদি না হয় কথা, জমে নীরবতা….

আমার এ নোঙর বাঁ

ধা

তোমার ওই সে সীমানায়

যেতে পথে আজ এইটুকু বলি

যত দূরে যাই, জানিনাতো কবে

জেনে রেখ শুধু ফের দেখা হবে।’

বিষয়: ক্যালিফোর্নিয়াআমেরিকাচিকিৎসাফান্ডরাইজিংস্বাস্থ্যসেবা
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।