Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সুপ্রবাস

রিয়াদে মহান বিজয় দিবস উদযাপন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯: ২৮
রিয়াদে মহান বিজয় দিবস উদযাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস।

Advertisement

১৬ ডিসেম্বর (সোমবার) স্থানীয় সময় সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিব উল্লাহ। পরে দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় দূতাবাসের কর্মকর্তা–কর্মচারী ও রিয়াদপ্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনও ফুল দিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনায় বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ বিনির্মাণ ও দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিব উল্লাহ।

Advertisement
Advertisement
Advertisement

তিনি বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের মধ্যে একতা বজায় রেখে বিদেশের মাটিতে দেশের জন্য সম্মান বৃদ্ধি ও বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবার জন্য আহবান জানান। পাশাপাশি তিনি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যন্স পাঠিয়ে দেশ ও দেশের অর্থনীতি শক্তিশালী করার অনুরোধ করেন।

আলোচনায় তিনি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও নির্যাতিত দুই লাখ মা-বোনদের এবং জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র–জনতাদের।

চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিব উল্লাহ আরও বলেন, একটি শক্তিশালী জাতি হিসেবে গড়ে উঠতে হলে নিজেদের মধ্যে একতার কোনো বিকল্প নাই।

তিনি বলেন, নিজেদের মধ্যে একতা ছিল বলেই ১৯৭১ সালে নিরস্ত্র বাঙালি অস্ত্রেশস্ত্রে সুসজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করে দেশ স্বাধীন করেছিল। একইভাবে, ছাত্র জনতার একতা ২০২৪ এ আবার আমাদের স্বাধীনতার স্বাদ আরেকবার আস্বাদন করিয়েছে।

C93A7685

তিনি আরও বলেন, এই একতাই আমাদের দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। তিনি আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য দেশের তরুণদের সাথে কাধে কাধ মিলিয়ে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

উপস্থিত প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমানে পরিবর্তিত বিশ্বে সম্মানের সাথে টিকে থাকার জন্য প্রশিক্ষিত জনশক্তি সৌদি আরবের শ্রম বাজারে নিয়ে আসতে হবে। আগামী দিনে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখার জন্য প্রবাসীদের আহবান জানান।

দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সৌদি আরবে বসবাসরত নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ও এর ইতিহাস সম্পর্কে জানার অনুরোধ জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। তারা তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ, আমাদের বিজয় অর্জন, জুলাই ‘২৪ এর গণ-আন্দোলনের ওপর আলোকপাত করে।

অনুষ্ঠান উপস্থাপনা করেন দূতাবাসের কার্যালয় প্রধান কাউন্সেলর মো. বেলাল হোসেন।

আলোচনা সভার শুরুতে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

বিষয়: সৌদি আরবউদ্‌যাপনবিজয় দিবসচার্জ দ্য অ্যাফেয়ার্সবাংলাদেশ দূতাবাসরিয়াদপ্রবাসী বাংলাদেশি
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।