Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সুপ্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট ফি পুননির্ধারণ

রফিক আহমদ খান, মালয়েশিয়া

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৪: ৪৫
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট ফি পুননির্ধারণ

মালয়েশিয়ায় নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীদের পাসপোর্ট ফি পুননির্ধারণ করা হয়েছে। আমেরিকান ডলারের সঙ্গে মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হারের উল্লেখযোগ্য পরিবর্তনের কারণে এই সমন্বয় করা হয়েছে। এরফলে ফি কিছুটা কমেছে।

Advertisement

আগামী সোমবার (১৯ জানুয়ারি) থেকে এই নতুন ফি কার্যকর হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় , “ই-পাসপোর্টের সরকারি ফি ও ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বাবদ আদায়যোগ্য ১০ শতাংশ সারচার্জের বিপরীতে আমেরিকান ডলার ও মালয়েশিয়ান রিঙ্গিতের বিগত ৬ মাসের গড় বিনিময় হার অনুযায়ী মালয়েশিয়ান রিঙ্গিতে ফি পুননির্ধারণ করা হয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

High Commission Notice

সংশোধিত ফি


সাধারণ শ্রমিক ও শিক্ষার্থী ক্যাটাগরি

৪৮ পাতা (৫ বছর মেয়াদি): ১৬৪ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ১৪০ রিঙ্গিত।
৪৮ পাতা (১০ বছর মেয়াদি): ২৭৩ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ২৩৩ রিঙ্গিত।
৬৪ পাতা (৫ বছর মেয়াদি): ৮১৭ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৬৯৫ রিঙ্গিত।
৬৪ পাতা (১০ বছর মেয়াদি): ৯৫৩ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৮১০ রিঙ্গিত।

অন্য ক্যাটাগরি (পেশাজীবী ও অন্যান্য)

৪৮ পাতা (৫ বছর মেয়াদি): ৫৪৫ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৪৬৫ রিঙ্গিত।
৪৮ পাতা (১০ বছর মেয়াদি): ৬৮১ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৫৮০ রিঙ্গিত।
৬৪ পাতা (৫ বছর মেয়াদি): ৮১৭ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৬৯৫ রিঙ্গিত।
৬৪ পাতা (১০ বছর মেয়াদি): ৯৫৩ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৮১০ রিঙ্গিত

ইএসকেএলের সার্ভিস চার্জ

এ ছাড়া, ই-পাসপোর্টের জন্য নিয়োজিত আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেএলে আবেদন ফরম পূরণ, ডকুমেন্ট প্রস্তুতকরণ, ইন্টারভিউ, বায়ো-এনরোলমেন্ট, স্ক্যানিং এবং পাসপোর্ট ডেলিভারির অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবার জন্য সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীদের ৩২ রিঙ্গিত এবং অন্য আবেদনকারীদের ৬০ রিঙ্গিত প্রদান করতে হবে।

বিষয়: মালয়েশিয়াফিপাসপোর্টবাংলাদেশ হাইকমিশন
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।