Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সুপ্রবাস

বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে টরন্টোয় ‘বিজয় পথের পাঁচালী’ শিরোনামের অনুষ্ঠান

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩: ০৬
বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে টরন্টোয় ‘বিজয় পথের পাঁচালী’ শিরোনামের অনুষ্ঠান

কানাডার টরন্টো শহরে একসঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদ্‌যাপন করেছে প্রবাসী বাংলাদেশিদের ১৫টি সংগঠন। ‘বিজয় পথের পাঁচালী’ শিরোনামের যৌথ এ অনুষ্ঠান ১৪ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টায় টরন্টোর হোপ ইউনাইটেড চার্চ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

Advertisement

আয়োজনে ছিল গান, কবিতা, গানের তালে নাচ, বাংলাদেশকে নিয়ে নতুন প্রজন্মের অভিব্যক্তি, শহীদ বুদ্ধিজীবী পরিবারের একজনের শ্রদ্ধা নিবেদন ও ১৯৭১ সালের ঘটনাপ্রবাহ নিয়ে নাটিকা।

অনুষ্ঠানে নারীরা পরে এসেছিলেন বাংলাদেশের পতাকার মোটিফ লাল–সবুজ শাড়ি। আর পুরুষদের পরনে ছিল সবুজ পাঞ্জাবি। শিশু-কিশোরদের পোশাকেও ছিল বাংলাদেশের পতাকার রং।

Advertisement
Advertisement
Advertisement
Toronto 2_11zon

অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। আয়োজনে অংশ নেওয়া শিল্পীরা ও এ প্রজন্মের শিশু-কিশোর সমবেত কণ্ঠে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করে।

এরপর শুরু হয় মূল আয়োজন। এ পর্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ও স্মৃতিচারণা করেন চিকিৎসক মোহাম্মদ মোর্তজার মেয়ে দ্যুতি অরণি মিতি। আর নতুন প্রজন্মের পক্ষে বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাস তুলে ধরে নিসর্গ ও রাহিনা।

সমবেত কণ্ঠে দেশের গান ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিবেশন করেন ৪৫ জন কণ্ঠশিল্পী। সুমন সাইয়েদ ও সুমন মালিকের পরিচালনায় এতে অংশ নেন লিনা ডি কস্টা, ইলোরা সাইদ, ফ্লোরা শুচি, মিথুন রেজা, জেসমিন আসগর, আসিফ চৌধুরী, কাশফি আসগর, মেরী রাশেদীন, নুসরাত জাহান চৌধুরী, রাশেদ মাহমুদ, মেহজাবীন বিনতে ওসমান, রিফাত নূয়েরীন, রিক্তা মজুমদার, সারা জাহান, শাপলা শালুক, সৈয়দা মার্জিয়া আফরোজ, মোহনা মিফতাহুল, মাধব কর্মকার ঋদ্ধি, সোফিয়া হাবিব, সেরীনা নুজহাত, ফারজানা কান্তা, সালিকা বারী, জান্নাতুল ফেরদৌস, এলিজা সুলতানা এলি, সবিতা সোমানী, আরিজ সুনান, ফাতমা বিদুর, আফসানা কলি, মো. আবদুল জলিল, রাশেদুল ইসলাম, আরাফাত আহমেদ বাপ্পী, তাহমিনা রহমান, আবদুল বারী, তানজিয়া রহমান টিনা, নুসরাত শারমিন, লিজা রহমান, পাপিয়া জাকির, মুহাম্মাদ মুস্তাফা জগলুল, ফারজানা বেবী, সৈয়দ শাহজাহান আলী ও ফারজানা চৌধুরী বিন্দু।

Toronto 3_11zon

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বিপ্লব করের প্রতিষ্ঠান নৃত্যকলা কেন্দ্রের শিল্পীরা, অরুনা হায়দার ও তাঁর দল সুকন্যা নৃত্যাঙ্গন, সীমা বড়ুয়া ও তাঁর দল গীতাঞ্জলি, পারমিতা তিন্নির তারানা ড্যান্স গ্রুপ, ও আইএম ক্রিয়েটিভ ল্যাব।

কবিতা আবৃত্তি করেন অন্যস্বরের আসিফ চৌধুরী, ফারিয়া শারমিন, ইলোরা সাঈদ, মানবী মৃধা, ফারজানা হক, জান্নাতুল ফেরদৌস, ফারিহা রহমান, রিফাত নূয়েরীন, আনিসা লাকী এবং বাচনিক থেকে অংশ নেন মেরী রাশেদীন, শাপলা শালুক, লিনা আগ্নেস, সারা জাহান, আবদুল জলিল ও মাধব কর্মকার।

পুরো আয়োজনে সংগীতে সংগত করেন কিবোর্ডে জাহিদ হাসান, গিটারে আসিফ চৌধুরী ও অক্টোপ্যাডে রাজীব।

আহমেদ হোসেনের নির্দেশনায় একটি অনু নাটক মঞ্চস্থ হয়। এতে অভিনয় করেন ফারজানা চৌধুরী বিন্দু, মাহমুদা তিশা, রিফাত নূয়েরীন ও সারা জাহান। নাটকটির মূল ভাবনা নেওয়া হয়েছে বাংলাদেশ জেনোসাইড অ্যান্ড ওয়ার্ল্ড প্রেস, মূল সংগ্রহ ও সম্পাদনা ফজলুল কাদের কাদেরীর গ্রন্থ থেকে, যার বাংলা অনুবাদ করেছেন দাউদ হোসেন।

গানের দল সুরের পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়। মাহবুবুল হকের নেতৃত্বে গান পরিবেশন করেন ময়ূখ সাইয়েদ ও শবনম সায়েলা তনুকা।

Toronto 4_11zon

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারিহা রহমান ও মাধব কর্মকার।

আয়োজনে বিপুল দর্শকের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে আয়োজনস্থল। মনে হচ্ছিল আযৈাজনস্থল যেন একখণ্ড বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে আয়োজনটি শুরু হলে বোঝার উপায় ছিল না দেশ নাকি বিদেশে উদ্‌যাপন হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস।

এ আয়োজনে অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনগুলো হলো অন্যস্বর, অন্য থিয়েটার, তারানা ড্যান্স গ্রুপ, আইএম ক্রিয়েটিভ ল্যাব, উদীচী কানাডা, প্রজন্ম একাত্তর, গীতাঞ্জলি মিউজিক একাডেমি, সুর, টরন্টো থিয়েটার ফোকস, নৃত্যকলা কেন্দ্র, বাচনিক, বাংলাদেশ থিয়েটার টরন্টো, বাংলাদেশ ব্যান্ডস অ্যাসোসিয়েশন অব কানাডা, সুকন্যা নৃত্যাঙ্গন, উত্তরের জানালায়।

অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেন শামীম আরা, সুমন সাইয়েদ, রাকিব রাশেদীন ও হিশাম চিশতী, ওমর জাহিদ, ফারাহ খান, হাকিম খান, আবুল আজাদ।

শব্দ নিয়ন্ত্রণে ছিল ডেনফোর্থ সাউন্ড। আলো প্রক্ষেপণ করেন মিথুন রেজা।

মঞ্চ ব্যবস্থাপনায় ইত্তেলা আলী ও মঞ্চ সজ্জায় ছিলেন বদরুদ্দোজা সিদ্দিকী, নয়ন হাফিজ প্রমুখ।

অনুষ্ঠানের ভিডিওধারণ ও স্থিরচিত্র সংগ্রহ করেন রাশেদ শাওন।

আয়োজনটির সমন্বয়ক ছিলেন সুমন সাইয়েদ, মেরী রাশেদীন, ফারজানা চৌধুরী বিন্দু ও ইত্তেলা আলী।

বিষয়: উদ্‌যাপনটরন্টোকানাডাবিজয় দিবসশহিদ বুদ্ধিজীবী দিবস
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।