Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সুপ্রবাস

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিজয়ী সেলিম-আলী পরিষদ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১৭: ২৮
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিজয়ী সেলিম-আলী পরিষদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সোসাইটি। সংগঠনটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত। এটি বাংলাদেশিদের আম্রবেলা সংগঠন হিসেবে পরিচিত।

Advertisement

২৭ অক্টোবর (রোববার) সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সেলিম-আলী পরিষদ বিজয়ী হয়েছে।

বাংলাদেশ সোসাইটির এই নির্বাচন নিয়ে কমিউনিটিতে ছিল ব্যাপক আগ্রহ ও উত্তেজনা। নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়।

নিউইয়র্ক সিটির ৫টি কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

ছোটখাটো অভিযোগ ছাড়া শান্তিপূর্ণ পরিবেশ আর দেশীয় স্টাইলে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন জ্যামাইকা কেন্দ্রে সকাল ৯টায় প্রথম ভোট দেন প্রবীণ প্রবাসী ছদরুন নূর। অপরদিকে উডসাইড কেন্দ্রে রাত ৯টার পর শেষ ভোট দেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী।

সোসাইটির নিবন্ধিত ১৮ হাজার ভোটারের মধ্যে প্রায় ১০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

রাত ১১টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি কুইন্সের গুলশান ট্যারেসে নির্বাচন কমিশনের অস্থায়ী প্রধান কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করেন।

খবর বার্তা সংস্থা ইউএনএর (ইউনাইটেড নিউজ অব আমেরিকা)।

ইউএনএর প্রতিবেদন অনুযায়ী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রিজু মোহাম্মদ। বাকি ১৮ পদের সবগুলোতেই সেলিম-আলী প্যানেলের প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন;

সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী

সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহসভাপতি মোহাম্মদ কামরুজ জামান, সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম ভূইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক মোহাম্মদ এ আখতার বাবুল,

ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাফ আলী খান লিটন এবং স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক বিজয় হাসান জিলানী।

কার্যকরী কমিটির সদস্য পদে নির্বাচিত সদস্যরা হলেন: সিদ্দিক পাটোয়ারি, হারুন চেয়ারম্যান, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান।

বিজয়ী সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও কমিউনিটি অ্যাকটিভিস্ট শাহ নেওয়াজ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তোফায়েল আহমেদ।

ফলাফল ঘোষণার পর বিজয়ী সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এক প্রতিক্রিয়ায় কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নির্বাচনে কে কত ভোট পেয়েছেন

নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী সভাপতি পদে আতাউর রহমান সেলিমের প্রাপ্ত ভোট ৫২৮৯। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী রুহুল আমীন সিদ্দিকীর প্রাপ্ত ভোট ৩৮২০। আতাউর রহমান সেলিম ১৪৬৯ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী মোহাম্মদ আলীর প্রাপ্ত ভোট ৫১৭৯। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জাহিদ মিন্টুর প্রাপ্ত ভোট ৩৮৭২। মোহাম্মদ আলী ১৩০৭ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।

সিনিয়র সহসভাপতি পদে বিজয়ী মহিউদ্দিন দেওয়ানের প্রাপ্ত ভোট ৫৪৯৪। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ফারুক চৌধুরীর প্রাপ্ত ভোট ৩৪০৫।
সহসভাপতি বিজয়ী মোহাম্মদ কামরুজ জামানের প্রাপ্ত ভোট ৫৪৮০। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আমিনুল চৌধুরীর প্রাপ্ত ভোট ৩৪০৯।

সহকারী সাধারণ সম্পাদক পদে বিজয়ী আবুল কালাম ভূইয়ার প্রাপ্ত ভোট ৫০৮৫। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সারোয়ার খান বাবুর প্রাপ্ত ভোট ৩৮৬৪।

কোষাধ্যক্ষ পদে বিজয়ী মফিজুল ইসলাম ভূইয়া (রুমি)-র প্রাপ্ত ভোট ৫২৪২। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী নওশাদ হোসাইনের প্রাপ্ত ভোট ৩৬২৬।

সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী ডিউক খানের প্রাপ্ত ভোট ৫২৩০। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাদী মিন্টুর প্রাপ্ত ভোট ৩৬৩৯।

সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী অনিক রাজের প্রাপ্ত ভোট ৫০৬৯। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী মনিকা রায় চৌধুরীর প্রাপ্ত ভোট ৩৭২৭।

সমাজকল্যাণ সম্পাদক পদে বিজয় জামিল আনসারীর প্রাপ্ত ভোট ৫২০৭। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী নাদির আইয়ুব চৌধুরীর প্রাপ্ত ভোট ৩৫৮৮ ভোট।

সাহিত্য সম্পাদক পদে বিজয়ী মোহাম্মদ এ আখতার বাবুলের প্রাপ্ত ভোট ৪৭৯৩। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী রোমানা আহমেদের প্রাপ্ত ভোট ৪০৫২।

ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক বিজয়ী আশ্রাফ আলী খান লিটনের প্রাপ্ত ভোট ৫০৯১। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেনের প্রাপ্ত ভোট ৩৬৮২।

স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক বিজয় হাসান জিলানীর প্রাপ্ত ভোট ৫০৩৪। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী শাহানাজ হোসেনের প্রাপ্ত ভোট ৩৭৯৪।

কার্যকরী সদস্য পদে বিজয়ীদের মধ্যে মোহাম্মদ সাদিক পাটোয়ারীর প্রাপ্ত ভোট ৫১৫৮, হারুন চেয়ারম্যানের প্রাপ্ত ভোট ৫২১৮, আবুল কাশেম চৌধুরীর প্রাপ্ত ভোট ৫১৫৮, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দীর প্রাপ্ত ভোট ৫২১৪, মনসুর আহমেদের প্রাপ্ত ভোট ৫১১৯ এবং হাসান খানের প্রাপ্ত ভোট ৫০৩৩।

অপরদিকে কার্যকরী পরিষদের সদস্য পদে ‘রুহুল-জাহিদ’ প্যানেলের প্রার্থীদের মধ্যে মোহাম্মদ রব মিয়ার প্রাপ্ত ভোট ৩৮৪৭, মোহাম্মদ তাজু মিয়ার প্রাপ্ত ভোট ৩৫৬০, এমডি এন ইসলামের প্রাপ্ত ভোট ৩৬৩৫, এ কে এম রফিকুল ইসলাম ডালিমের প্রাপ্ত ভোট ৩৭১৫ ও সাইফুল ইসলামের প্রাপ্ত ভোট ৩,৫৫৪।

প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে রিজু মোহাম্মদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন।

বিষয়: নির্বাচনযুক্তরাষ্ট্রনিউইয়র্কনির্বাচন কমিশনপ্রবাসী
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

    মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

    বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

  • ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

    ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

  • আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

    পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।