Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিদেশে উচ্চশিক্ষা

ব্রিটেনের নতুন অভিবাসন নীতি, বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৫, ১৭: ৩৮
ব্রিটেনের নতুন অভিবাসন নীতি, বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা

ব্রিটেনের পরিবর্তিত নতুন অভিবাসন নীতির অংশ হিসেবে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের জন্য কঠোর হচ্ছে দেশটির সরকার। লেবার সরকারের নয়া নির্দেশনা অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের গুনতে হবে ২০ থেকে ৪১ হাজার পাউন্ড।

Advertisement

খবর মানবজমিনের।

দেশটির ইতিহাসে এবারই প্রথমবার নন ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য এত কঠোর নিয়ম করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। বিদেশি শিক্ষার্থীদের ওপর ৬ শতাংশ কর আরোপের ঘোষণা দিয়েছে তার প্রশাসন। শর্ত অনুযায়ী দক্ষ চাকরি না পেলে দেশে ফিরে যেতে বাধ্য করা হবে স্নাতকদের।

অভিবাসন রোধের প্রচেষ্টার অংশ হিসেবে এই নীতি নির্ধারণ করা হচ্ছে। নতুন আইনে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার পর মাত্র ১৮ মাস ব্রিটেনে থাকার সুযোগ পাবে। যা আগে ছিল ২ বছর।

Advertisement
Advertisement
Advertisement

১৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সংস্থা ইউনিভার্সিটিজ ইউকের প্রাথমিক অনুমান অনুসারে নতুন শুল্কের ফলে বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ৬০০ মিলিয়ন পাউন্ড ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় নেতারা সরকারকে সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপ শিল্পের আর্থিক স্থায়িত্বকে বিপন্ন করবে। কারণ বিদেশি শিক্ষার্থীদের আয় চিকিৎসা ও দন্তচিকিৎসার মতো দেশীয় শিক্ষার্থীদের জন্য উচ্চমূল্যের কোর্সগুলোতে ভর্তুকি দেবে।

তবে সরকার বলেছে, শুল্কের মাধ্যমে সংগৃহীত তহবিল উচ্চশিক্ষা ব্যবস্থায় পুনরায় বিনিয়োগ করা হবে যাতে ব্রিটিশ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করা যায়।
এই উদ্যোগ দেশীয় কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং বর্তমানে অভিবাসনের কারণে যে শূন্যস্থান  তৈরি হয়েছে তা পূরণের জন্য সরকারের বৃহত্তর অভিযানের অংশ।

বিশ্লেষকেরা বলছেন, এই শুল্কনীতির ফলে প্রতি বছর ১২ হাজার  স্নাতক ভিসার আবেদন কম পড়বে। স্বরাষ্ট্র দপ্তর নিচের সারির বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংখ্যা দ্রুত বৃদ্ধির পরিসংখ্যানের দিকে ইঙ্গিত করেছে। যদিও ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে শিক্ষার্থী ভিসার সংখ্যা ৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, একই সময়ে জাতীয়ভাবে শীর্ষ ১০০-তে স্থান পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর ভিসা ৭ শতাংশ  হ্রাস পেয়েছে। 

ইউনিভার্সিটিজ ইউকের প্রধান নির্বাহী ভিভিয়েন স্টার্ন বলেন, ভেটেরিনারি মেডিসিনের মতো একটি কোর্সের জন্য একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি প্রায় ২০ হাজার পাউন্ড খরচ হয়। এর প্রায় অর্ধেকই আন্তর্জাতিক শিক্ষার্থীদের আয় থেকে জোগাড় করা হয়। আমরা চাই, সরকার আমাদের ব্যাখ্যা করুক- কীভাবে ব্রিটেনের শিক্ষার্থীদের উচ্চমূল্যের বিষয়গুলো পড়ার সুযোগ সহজ করা হবে।

তিনি বছরের পর বছর ধরে আটকে থাকা ফি, অপর্যাপ্ত গবেষণা তহবিলের বিষয়টি উল্লেখ করেন। অতিরিক্ত বড় ধরনের কর কোনো বিশ্ববিদ্যালয়কে সাহায্য করবে না বলে মত দিয়েছেন তিনি। বলেছেন, আমরা চাই সরকার আবার চিন্তা করুক। আমরা ইতিমধ্যেই বাজেটের ভারসাম্য বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আমাদের ওপর আবার কর আরোপ করলে কোনো লাভ হবে না। আমরা চাই সরকার আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই খাতকে সাহায্য করার জন্য গঠনমূলক প্রস্তাব নিয়ে এগিয়ে আসুক, যেন সবকিছু আরও খারাপ না হয়।
সূত্র: মানবজমিন

আরও পড়ুন

‘আশ্বাস দিয়ে দিয়ে কেন একটি বছর নষ্ট করা হলো’student protest 2
বিষয়: বিদেশিব্রিটেনঅভিবাসন নীতিবিদেশি শিক্ষার্থীশিক্ষার্থীকিয়ার স্টারমার
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।