Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিদেশে উচ্চশিক্ষা

জার্মানিতে সিসিপি ফেলোশিপ, থাকছে যেসব সুবিধা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১১: ২৩
জার্মানিতে সিসিপি ফেলোশিপ, থাকছে যেসব সুবিধা

উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার জন্য ইউরোপ যাদের প্রথম পছন্দ, তাদের জন্য জার্মানি হতে পারে সেরা অপশন। জার্মানি শিক্ষার্থীবান্ধব দেশ হিসেবে পরিচিত। এর অন্যতম কারণ দেশটির সমৃদ্ধ ইতিহাস, জ্ঞান বিজ্ঞানের সম্ভার ও গবেষণা খাতে গুরুত্ব। এ ছাড়া জার্মানিতে শিক্ষাটা বাস্তবমুখী হয়।

Advertisement

এই জার্মানিতেই প্রতি বছর ফেলোশিপ দিয়ে থাকে জার্মান ফেডারেল ফরেন অফিস ও ইনস্টিটিউট ফুর অসল্যান্ডসবেজিহানজেন (আইএফএ)। ক্রসকালচার প্রোগ্রাম কিংবা সিসিপি নামের এই ফেলোশিপে প্রতিবছর জার্মানিতে যেতে পারবেন ৫৫ থেকে ৬০ জন।

বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ দুর্বল শাসন: অজিত দোভালajit doval

Advertisement
Advertisement
Advertisement

আগে জেনে নিন সুবিধাগুলো

সিসিপি ফেলোশিপে বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিমণ্ডল সম্পর্কে ধারণা পেতে পারবেন। আর উপস্থাপন করতে পারবেন নিজের দেশের বিভিন্ন ইতিহাস-সংস্কৃতিও। দুই থেকে তিন মাসের জন্য এই ফেলোশিপ পাবেন। এর আওতায় আপনার পেশা সংক্রান্ত বিষয়ে চর্চার সুযোগ পাবেন জার্মানি কিংবা সিসিপির শাখা রয়েছে এমন কোনো দেশে।

এর আওতায় পরিচিত হতে পারবেন বিশ্বের বিভিন্ন নামিদামি সংস্থা ও উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে। এই ফেলোশিপে রয়েছে আর্থিক সহায়তা। প্রত্যেক ফেলো প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন ৬৫০ ইউরো (প্রায় ৮৫ হাজার টাকা)। এ ছাড়া জীবনযাত্রার ব্যয় বহন করা হবে। দেওয়া হবে যাতায়াতের খরচও। অনলাইনেও কাজ করতে পারবেন।

এর বাইরে থাকা-খাওয়ার খরচ ও ভিসার খরচও দেবে তারা।

আবেদনে লাগবে যে যোগ্যতা

কোথাও অধ্যয়নরত থাকলে এই ফেলোশিপে আবেদন করতে পারবেন না। আবেদন করতে পারবেন বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশের পেশাজীবীরা। মানবাধিকার ও শান্তি, পরিকল্পনা ও সমাজ, টেকসই উন্নয়ন ও জলবায়ু ন্যায়বিচার এবং গণমাধ্যম ও সংস্কৃতি বিষয়ক পেশায় যুক্ত থাকতে হবে। এ ছাড়া সংস্কৃতি, জেন্ডার ও বৈচিত্রতা নিয়েও কাজ করলে চলবে।

আবেদনের সময় বয়স কমপক্ষে ২৩ হতে হবে। কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি লেখা ও বলায় পারদর্শী হতে হবে। হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী। জার্মান ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা পাবেন। তবে এটি বাধ্যতামূলক নয়।

কখন কীভাবে আবেদন করবেন

আবেদন করা যাবে অনলাইনে। প্রতি বছরের শেষদিকে এই আবেদন আহ্বান করা হয়। আবেদনের সময় সঙ্গে বিভিন্ন ডকুমেন্ট দিতে হয়। তাতে থাকে একাডেমিক কাগজপত্রও। রিকমেন্ডেশন পাবেন কোনো সুপারভাইজারের মাধ্যমে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বিষয়: বৃত্তিজার্মান ভাষাজার্মান স্কলারশিপজার্মান ভিসাজার্মানিস্কলারশিপ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।