Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিদেশে উচ্চশিক্ষা

যুক্তরাজ্যে কমনওয়েলথ স্কলারশিপ: আবেদন করুন আজই

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১৬: ১৪
যুক্তরাজ্যে কমনওয়েলথ স্কলারশিপ: আবেদন করুন আজই

দেশের বাইরে পড়াশোনা করতে চাইলে অনেকের বেশ পছন্দ ইউরোপের কোনো দেশ। বেশিরভাগই যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে চান। কিন্তু দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার খরচ অনেক। এ কারণে সবাই খোঁজ করেন স্কলারশিপের।

Advertisement

তাদের কথা মাথায় রেখে প্রতি বছর বিভিন্ন কোর্সে উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিয়ে থাকে যুক্তরাজ্যে সরকার ও দেশটির বিশ্ববিদ্যালয়। এর মধ্যে জনপ্রিয় হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ। এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে।

এ প্রোগ্রামের অর্থায়ন করে ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)। এতে বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর নাগরিকরা স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ১৫ অক্টোবর।

আগে জেনে নিন সুবিধাগুলো

Advertisement
Advertisement
Advertisement

এই স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোনো একটিতে পড়ার সুযোগ রয়েছে। এর আওতায় সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে। যাতায়াতের বিমানের টিকিটও পাবেন। আবাসন সুবিধা প্রদান করবে কর্তৃপক্ষ। খরচ হিসেবে মাসে ১ হাজার ৩৭৮ পাউন্ড দেওয়া হবে। কেউ লন্ডন মেট্রোপলিটন এলাকায় থাকলে পাবেন ১ হাজার ৬৯০ পাউন্ড।

এর বাইরে শিক্ষাসফর, জামাকাপড় কেনা ও পরিবার ভাতা পাবেন। শিক্ষার্থীর যদি ১৬ বছরের কম বয়সী শিশু থাকে তবে প্রথম শিশুর জন্য মাসে ৫৯০ পাউন্ড। ২য় ও ৩য় শিশুর ক্ষেত্রে মাসে ১৪৬ পাউন্ড পাবেন।

আবেদনে লাগবে যে যোগ্যতা

প্রথম শর্ত, কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে। এ ছাড়া স্নাতকে ভালো ফল থাকতে হবে। স্নাতকোত্তর বা পিএইচডির শিক্ষাবর্ষ শুরুর সময় আগামী বছরের সেপ্টেম্বরে। সেই সময়ের জন্য প্রস্তুত হতে হবে। আবেদনকৃত বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

এর বাইরে ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। তবে স্কলারশিপের আবেদনের জন্য ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে না। পরে প্রদান করতে হবে। এমন অবস্থা দেখাতে হবে যাতে বোঝা যায়, এ স্কলারশিপ ছাড়া যুক্তরাজ্য পড়ার সামর্থ্য নেই। প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে।

২০২৫ সালের মধ্যে অনার্স বা মাস্টার্স সম্পন্ন করতে হবে। দ্বিতীয় মাস্টার্স করার ক্ষেত্রে কারণ দেখাতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করা যাবে। অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট, রেফারেন্স লেটার ও মোটিভেশন লেটার আবেদনের সময় দরকার হতে পারে। এ সময় বিশ্ববিদ্যালয় ও কোর্স বেছে নিতে হবে। এক্ষেত্রে সহায়তার জন্য বেশকিছু সূত্র ওয়েবসাইটে উল্লেখ করেছে স্কলারশিপ কর্তৃপক্ষ।

আগামী ২০২৫ সালের সেপ্টেম্বরে কোর্স শুরুর জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে পড়তে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের বিস্তারিত জানতে স্নাতকোত্তরের জন্য ক্লিক করুন এখানে এবং পিএইচডির জন্য ক্লিক করুন এখানে।

বিষয়: যুক্তরাজ্যবৃত্তিস্কলারশিপ
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।