Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> মতামত

বন্ধুদের আকাশ সমান ভালোবাসা

ফারহানা আহমেদ লিসা

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০২: ৫৯
বন্ধুদের আকাশ সমান ভালোবাসা

‘তুই এত সহজে শুধরে যাবি না জানি
তাই হতেই হয় আমাকে অভিমানী’—বন্ধু আমার...

Advertisement

বলছিলাম বন্ধু দিবসের কথা। রাতে নাইট ডিউটি শুরু করব, আধা ঘণ্টা আগে দেখি, বন্ধু (নামটা ধরে নিলাম কিনারি) হাজির। কঠিন মেয়ে সে। কথা দিয়ে কাঁদিয়ে দিতে পারে টাইপের। আমার জন‍্য কফি নিয়ে এসেছে। বহুদিন পর একসঙ্গে কাজ করব। মধুর গলায় বলল, ফারহানা তুমি ইদানীং বোলিং করতে যাও না, মুভি নাইটেও দেখলাম না আমাদের সঙ্গে।

বললাম, কই আমি তো জানি না কবে গেলে তোমরা।

ও বলল, কেন টেক্সট পাওনি?

Advertisement
Advertisement
Advertisement

বললাম, না। তারপর মনে পড়ল আরে আইডেন্টিটি থেফট হওয়ার কারণে ফোন নম্বর বদলে গেছে আমার। কিনারিকে দেওয়া হয়নি। সরি বলে নম্বর দিলাম।

ও টেক্সট পাঠিয়ে কনফার্ম হয়ে তারপর বলল, তাই তো বলি ফারহানা আমাকে ব্লক করবে কেন।

মনে মনে বললাম এই ১৬ বছরে দুবার কটকট করেছিলে আর আমি চুপ করে ছিলাম মনে নেই? এখন বোঝো বন্ধু না থাকলে কেমন লাগে।

ও দেখি বলেই যাচ্ছে নওরিনকে সেদিন বললাম, ফারহানার এত মন খারাপ ছিল বছরখানেক, কী হয়েছে জানো? ও ঠোঁট উল্টে বলল নাহ, যেন ফারহানার মন খারাপে তার কিছু যায় আসে না। আমি খুব রাগ করেছি। বুঝলাম, আমার খারাপ সময়ে কেউ সমব‍্যথি না হলেও তার মন খারাপ হচ্ছে।

আমি ওর আনা কফিতে চুমুক দিতে দিতে ভাবছি, তাই তো কী অদ্ভুত বন্ধুত্ব আমাদের, কেউ কেউ ভীষণ রাগী কিনারার মতো, আবার যে আর্মি ভ‍্যাটারেন সে মাটির মানুষ, কেউ কেউ ফ‍্যাশনিস্তা আবার কেউ কেউ একেবারে সাধারণ। তবে অভিমান শুধু তাদের ওপরই করি কিনারির মতো যে এটির গুরুত্ব দিতে জানে। শুভ বন্ধু দিবস কলিজার টুকরা বন্ধুগুলা।

IMG_7371

অনেকেই বলে পরিণত বয়সে নাকি বন্ধুত্ব হয় না। আমি বলি হয়। কেন হয়? একই রকম ঝামেলায় থাকলে অন‍্যের জন‍্য সাহায্যের হাত ঠিকই বাড়িয়ে দেয় সবাই। একসঙ্গে ভালো থাকার চেষ্টা করে। যেমন কোভিডের সময় নানা কারণে কঠিনতম সময় পার করেছি আমরা। বাংলাদেশে নিজেদের ব‍্যাচমেটদের সঙ্গে কমান্ড সেন্টারে বসে থাকা আমি কোভিডের ওপর কিছু প্রশ্ন উত্তর সেশন করলাম। এরপর পরই ফেসবুকে অনেকের সঙ্গে কানেক্টেড হলাম। যেদিন ছুটি বলে গান, কবিতা, ধর্মীয় আলোচনা কী ছিল না সেই আড্ডায়। দিনের পর দিন। কোভিড পার হয়ে গেল। এখনো অনেকের সঙ্গেই আমার সেই আন্তরিক বন্ধুত্ব রয়ে গেছে। অনেকের পরিবারকে সঙ্গেও। কঠিনতম সময়ে আমার যদি কিছু লাগে বা ওদের এতে অন‍্যেক জন‍্য আছি। সুখে–দুঃখে হাসি কাঁদি।

ও হ‍্যাঁ আমি পিপলস পারসন। সুতরাং কিছু বন্ধু আছে ছোট্টবেলার, কিছু স্কুলের, কিছু কলেজের, মেডিকেলের বন্ধুরা ভীষণ ভীষণ কাছের, ওই যে পার্টনার ইন ক্রাইম। আমেরিকা এসে নতুন দেশে নিজের জায়গা করে নিতে টানাপোড়েনের মধ্যে হয়েছে কিছু দারুণ বন্ধুত্ব। আর রেসিডেন্সি–পরবর্তী কাজে এসেছে অপূর্ব কিছু মানুষ বন্ধু হয়ে। অবশ‍্যই যাদের মনটা আকাশের মতো উদার, তারাই এসেছে। যারা বন্ধু হিসেবে স্বার্থের কারণে এসেছে, স্বার্থ উদ্ধার হওয়ার পর খুব তাড়াতাড়ি হাওয়া হয়ে গেছে, তারা তেমন আঁচড় কাটতে পারেনি। কেন জানেন? মন খারাপ করে একটা জায়গায় দাঁড়ালেও বন্ধু জেবি এসে জিজ্ঞেস করে পেশেন্টের অনেক কাজ? আমি কি কিছু করতে পারি?

তোদের /তোমাদের/আপনাদের মতো মানুষগুলোর জন‍্য এক আকাশ সমান ভালোবাসা।

বিষয়: বন্ধুমুক্ত আলোচনাবন্ধু দিবসমুক্ত মত
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    ডেগ বাণিজ্য এবং ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    ডিসি সারওয়ার আলমের মতো অফিসার কম, তবে শূন্য নয়। তিনি নিজেই একটা ব্র্যান্ড। সুতরাং তাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি এক সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বহু অসাধু ব্যবসায়ীকে জেলে পুরেছেন।

  • কিংবদন্তির জন্ম

    কিংবদন্তির জন্ম

    পেলে জানে হাজার মাইল দূরে তার বাবা অন্যের টেলিভিশনের সামনে দাঁড়িয়ে ছেলের খেলা দেখছেন। অথবা রেডিওতে ধারাবিবরণী শুনছেন। পেলের মনে আছে আট বছর আগে কীভাবে তার বাবা কেঁদেছিলেন। সে তার বাবাকে এবারও কাঁদাতে চায়, তবে এবার যেন সেই অশ্রু হয় আনন্দের। গর্বের। স্বপ্ন পূরণের।

  • বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

    বাংলাদেশ থেকে জেদ্দা: ২৮ বছরের এক প্রবাসযাত্রায় মানুষের পাশে থাকার গল্প

    প্রবাসজীবনের প্রথম দিকের সংগ্রাম তাকে শিখিয়েছে ধৈর্য, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং শৃঙ্খলার গুরুত্ব, যা পরবর্তী সময়ে তার নেতৃত্বের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়।

  • চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

    চলে গেছেন খামেনি, ইরান থামেনি: নতুন বাস্তবতা ও শান্তি চুক্তির পূর্বাপর

    ইতিহাস বলছে, মধ্যপ্রাচ্যের কোনো সংকটই একটি চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে শেষ হয়নি। বর্তমান সমঝোতাও তার ব্যতিক্রম হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট—এই যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের রাজনীতি আগের অবস্থায় আর ফিরবে না।