
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
ওমানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী দুই দিনের মধ্যে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
ওমানের আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত ওমানের আল শারকিয়াহ, আল উস্তা এবং ধোফার, মাস্কাট, উত্তর আল শারকিয়াহ, আল দাখিলিয়াহ এবং অন্যান্য অঞ্চলেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে।
এ নিয়ে সতর্কবার্তা দিয়ে ওমানের সরকারি এই সংস্থাটি জানায়, উল্লেখিত স্থানে ৩০ থেকে ৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে প্রবল বাতাস, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। আগামী দুই দিন বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬৪ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া উপকূল বরাবর ঢেউ ৩ মিটার পর্যন্ত বাড়তে পারে।
ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানায়, আগামী মঙ্গলবার ভোর ৪টা থেকে বুধবার ভোর ৪টা পর্যন্ত আবহাওয়ার সতর্কবার্তা কার্যকর থাকবে।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।