
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
কুয়েতের আবু হালিফা এলাকায় আনোয়ার হোসাইন (৪১) নামে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) আমানকো কোম্পানির একটি ভবনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।
আনোয়ার হোসাইন যশোরের সদর উপজেলার কোতায়ালী থানার চাঁদাপাড়া গ্রামের মিকাইল মোল্লার ছেলে। নিহত আনোয়ার কুয়েতের আমানকো কোম্পানিতে কর্মরত ছিলেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, অ্যাম্বুলেন্স ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছুরিকাঘাতে আহত ব্যক্তি মারা যান।
প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হামলাকারী প্রথমে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হাতে ধরা পড়ে। তবে তার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অপরাধের পেছনের উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত আরও বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
এ বিষয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) আবুল হোসেন জানান, তিনি বাংলাদেশি নিহতের বিষয়ে জেনেছেন এবং দূতাবাসের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য কাজ করছেন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।