
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া থেকে

ক্রিকেট মাঠে ব্যাট হাতে লড়াইয়ের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেও রয়েছে জীবনের এক অনন্য সৌন্দর্য। অসুস্থ শিক্ষার্থীর প্রতি স্নেহ, সহমর্মিতা ও ভালোবাসার প্রকাশ ঘটিয়ে সেই মানবিকতারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশের সাবেক টেস্ট ক্রিকেটার ইমরুল কায়েস।
গত শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনির ওরান পার্কে অসুস্থ শিক্ষার্থী ১৪ বছর বয়সী নাথান ভার্জিস পলের বাসায় যান ইমরুল কায়েস।
সম্প্রতি ক্যাম্পবেলটাউন হাসপাতালে অস্ত্রোপচারের পর নাথান বাড়ি ফিরেছে। নাথানের শারীরিক খোঁজখবর নিতে এবং পাশে দাঁড়াতে গত শনিবার ইমরুল তার বাসায় যান। নাথানের বাসায় ইমরুলের যাওয়া শিক্ষার্থী ও তার পরিবারের প্রতি আন্তরিকতার একটি সুন্দর প্রকাশ।
অসুস্থতার সময় একজন মানুষের জন্য শুধু চিকিৎসা নয়, প্রিয়জনদের সান্নিধ্য, মানসিক শক্তি ও সহমর্মিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অসুস্থ একজন শিক্ষার্থীর কাছে প্রিয় প্রশিক্ষকের এমন উপস্থিতি হয়ে উঠতে পারে সাহস ও অনুপ্রেরণার উৎস। ইমরুল কায়েসের এই উদ্যোগ তাই নিছক সৌজন্য সাক্ষাৎ নয়; বরং শিক্ষার্থী ও শিক্ষকের সম্পর্কের মানবিক দিকটিরও প্রতিফলন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করেছেন।
২০০৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে ৩৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে তার সংগ্রহ ১ হাজার ৭৯৭ রান, রয়েছে তিনটি শতক ও চারটি অর্ধশতক।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে তামিম ইকবালের সঙ্গে তার ৩১২ রানের উদ্বোধনী জুটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
২০২৪ সালে তিনি টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
ক্রিকেটের মাঠে অর্জন একজন খেলোয়াড়কে পরিচিতি এনে দেয়, কিন্তু মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর মতো উদ্যোগ তাকে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দেয়। নাথান পলের অসুস্থতার সময় ইমরুল কায়েসের এই খোঁজ নিতে যাওয়া সেই মানবিক মূল্যবোধেরই একটি সুন্দর উদাহরণ। নাথান পলের বাবা পল ভার্জিস এবং মা ইমরুল কায়েসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।