Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

জামান সরকার, হেলসিংকি (ফিনল্যান্ড) থেকে

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৩: ০৭
আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

ফিনল্যান্ড আবারও বিশ্ব আইস হকির শীর্ষে। ২০২৬ আইআইএইচএফ আইস হকি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জয় করেছে ফিনল্যান্ড।

Advertisement

গত রোববার (৩১ মে) আইস হকি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফিনল্যান্ড আইস হকি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ের পরপরই সারা দেশে আনন্দের বন্যা বয়ে যায়। বিশেষ করে রাজধানী হেলসিংকিতে নেমে আসে উৎসবমুখর পরিবেশ, যেখানে লাখো মানুষ জাতীয় পতাকা হাতে বিশ্বচ্যাম্পিয়ন দলকে বরণ করে নিতে প্রস্তুত হন।

সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত ৬০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। দুই দলের গোলরক্ষক ও রক্ষণভাগের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচটি গোলশূন্য অবস্থায় ওভারটাইমে গড়ায়। অতিরিক্ত সময়ের ১০ মিনিট ৪২ সেকেন্ডে কনস্তা হেলেনিয়ুসের অসাধারণ গোলে অবশেষে জয়ের উল্লাসে ফেটে পড়ে ফিনিশ শিবির।

Advertisement
Advertisement
Advertisement

ম্যাচজুড়ে ফিনল্যান্ডের গোলরক্ষক জাস্টুস আনুনেন ছিলেন দুর্ভেদ্য প্রাচীরের মতো। সুইজারল্যান্ড একাধিক আক্রমণ চালালেও তার দৃঢ়তা ফিনল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রাখে। শেষ পর্যন্ত হেলেনিয়ুসের একমাত্র গোলই গড়ে দেয় ইতিহাস।

হেলসিংকিতে বিশ্বচ্যাম্পিয়ন দলকে বরণ করে নিতে সমবেত ফিনিশ সমর্থকদের একাংশ

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে ফিনল্যান্ডজুড়ে শুরু হয় বিজয় উদ্‌যাপন। রাজধানী হেলসিংকির বিভিন্ন সড়ক, উন্মুক্ত প্রাঙ্গণ ও জনসমাগমস্থলে হাজার হাজার মানুষ নীল-সাদা পতাকা হাতে রাস্তায় নেমে আসেন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে আনন্দ মিছিল, গান, স্লোগান ও উচ্ছ্বাস।

হেলসিংকির কেন্দ্রীয় এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বচ্যাম্পিয়ন দলকে বরণ করে নিতে সমবেত হন বিপুলসংখ্যক সমর্থক। শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ নির্বিশেষে সবাই জাতীয় গৌরবের এই মুহূর্তকে উদযাপন করেন। অনেকের হাতে ছিল ফিনল্যান্ডের পতাকা, আবার কেউ কেউ জাতীয় দলের জার্সি পরে অংশ নেন উৎসবে।

এর আগে প্রেসিডেন্টের কার্যালয়ে বিশ্বচ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়। জাতীয় গৌরব অর্জনের জন্য প্রেসিডেন্ট ও সরকারের পক্ষ থেকে দলকে অভিনন্দন জানানো হয়। খেলোয়াড়েরা এই অর্জনকে ফিনল্যান্ডের জনগণের জন্য উৎসর্গ করেন।

আইস হকি ফিনল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর একটি। ফুটবলের মতোই এই খেলাকে ঘিরে দেশটির মানুষের আবেগ ও ভালোবাসা গভীর। ফলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার এই অর্জন শুধু একটি ক্রীড়া সাফল্য নয়, বরং সমগ্র জাতির জন্য গর্ব ও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।

হেলসিংকিতে বিশ্বচ্যাম্পিয়ন দলকে বরণ করতে সমবেত ফিনিশ সমর্থকদের একাংশ

২০২২ সালের পর আবারও বিশ্বসেরা হয়ে ফিনল্যান্ড প্রমাণ করল যে আন্তর্জাতিক আইস হকির অন্যতম পরাশক্তি হিসেবে তাদের অবস্থান এখনো অটুট। আর এই ঐতিহাসিক জয়ের আনন্দে আজ নীল-সাদা রঙে রাঙা হয়ে উঠেছে পুরো ফিনল্যান্ড, বিশেষ করে রাজধানী হেলসিংকি।

এক নজরে ২০২৬ আইআইএইচএফ আইস হকি বিশ্ব চ্যাম্পিয়নশিপ

*চূড়ান্ত স্কোর: ফিনল্যান্ড ১-০ সুইজারল্যান্ড

*সিদ্ধান্ত: সাডেন-ডেথ ওভারটাইম

*জয়সূচক গোলদাতা: কনস্তা হেলেনিয়ুস (Konsta Helenius)

*ভেন্যু: সুইস লাইফ এরিনা, জুরিখ, সুইজারল্যান্ড

*ফিনল্যান্ডের বিশ্ব শিরোপা: পঞ্চম

*সর্বশেষ বিশ্ব শিরোপা: ২০২২

*সেমিফাইনালে শক্তিশালী কানাডাকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ফিনল্যান্ড

*সুইজারল্যান্ডের ফাইনালে পরাজয়: ষষ্ঠ

*টানা তৃতীয়বার ফাইনালে হেরে রানার্স-আপ সুইজারল্যান্ড

*তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলে কানাডাকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ব্রোঞ্জ পদক জয় করে নরওয়ে

বিষয়: হেলসিংকিফিনল্যান্ডআইস হকিচ্যাম্পিয়নসুইজারল্যান্ডহকি
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।