
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
১২ দিন যুদ্ধের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-ইরান। এরপর প্রকাশ হতে শুরু করেছে দুই দেশের ক্ষয়ক্ষতির চিত্র। দুই দেশের বরাত দিয়ে হতাহতের সর্বশেষ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও দ্য জেরুজালেম পোস্ট।
ইরান আজ মঙ্গলবার (২৪ জুন) জানায়, গত ১৩ জুন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে অন্তত ৬১০ জন নিহত এবং ৪ হাজার ৭০০ জনের বেশি আহত হয়েছেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপোর এক্সে (সাবেক টুইটার) বলেন, 'গত ১২ দিন হাসপাতালগুলো... অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি পার করেছে। আগে জানানো ৪০০ জন নিহত এবং ৩ হাজার ৫৬ জন আহতের তুলনায় এখন হতাহতের সংখ্যা অনেক বেড়েছে।'
অন্যদিকে, ইসরায়েল এখন পর্যন্ত ২৮ জন নিহতের তথ্য দিলেও আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) বলছে, নিহতের সংখ্যা কয়েক শ হতে পারে।
আজ ভোর ৪টা ৪৫ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত ইসরায়েলে ৩ দফা বড়সড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর মধ্যে ২টি ক্ষেপণাস্ত্র বিরসেবায় নিক্ষেপ করা হয়। ইসরায়েল একটি ঠেকাতে পারলেও অন্যটি একটি আবাসিক ভবনে আঘাত হানে।
এর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ৯ হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।