Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীসহ নিহত ১৫

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১২: ৫১
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীসহ নিহত ১৫

মালয়েশিয়ার উত্তরে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে একটি বাস ও মিনিভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। বাসটিতে সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিলেন। আজ সোমবার (৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

Advertisement

খবর বার্তা সংস্থা এএফপির।

পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টার দিকে থাইল্যান্ড সীমান্তবর্তী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই ১৩ জন মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, এ দুর্ঘটনায় আরও অন্তত ৩১ জন আহত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

পেরাক রাজ্য কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, কিছু যাত্রী নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হয়, কেউ কেউ গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে এবং বাকিরা বাসের ভেতরেই আটকা পড়ে যায়।

কুয়ালালামপুরের উত্তরে অবস্থিত সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহত ব্যক্তিদের কাছাকাছি বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রণালয়কে দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। চলতি বছরের মার্চ মাসে দেশটির দৈনিক পত্রিকা দ্য স্টার এক প্রতিবেদনে জানায়, মালয়েশিয়ার ব্যস্ত সড়কগুলোয় প্রতি দুই ঘণ্টায় অন্তত একজন মানুষ প্রাণ হারায়।

বিষয়: নিহতশিক্ষার্থীমালয়েশিয়াসড়ক দুর্ঘটনা
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।