
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডি এক্সপাটস ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬। আগামী ৮ নভেম্বর ইউনিভার্সিটি মালায়ার দুটি ফুটবল মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হবে।
প্রবাসীদের বাংলাদেশিদের ফুটবল ক্লাব 'বিডিএফসি মালয়েশিয়া' ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেসের যৌথ আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
গত রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের চোকিটের এসটো হোটেলের হলরুমে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন বিডিএফসির সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন।
তিনি জানান, চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ৬ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, রানার্সআপ দল পাবে ৩ হাজার রিঙ্গিত এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ১ হাজার ৫০০ রিঙ্গিত। পুরস্কারের পাশাপাশি বিজয়ী দলগুলোর জন্য থাকবে ট্রফি ও মেডেল। এ ছাড়া, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বিডিএফসির যুগ্ম সম্পাদক যুবায়ের রহমান।
উপস্থিত ছিলেন বিডি এফসির সভাপতি রাফেজ রহমান রাসেল, সিনিয়র সহসভাপতি মো. আলী আজগর মিলন ও মো. সোহাগ আহম্মেদ, সহসভাপতি শাহাজান আলম, সাংগঠনিক সম্পাদক অপু রাইহান এবং বিডি এফসির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন।

এ ছাড়া, উপস্থিত ছিলেন স্পনসর প্রতিষ্ঠানের কর্ণধার মাজারুল আলম ও ইব্রাহিম, উপদেষ্টা আব্দুল মবিন ভূঁইয়া, মোস্তফা ইমরান রাজু এবং বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা।

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্ট মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি প্রবাসীদের মধ্যে ক্রীড়াচর্চা ও ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।