
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৯ হাজার ৬৯৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ৩০০ জনকে আবাসন আইন ভঙ্গ, ৫ হাজার ১৭৬ জনকে সীমান্ত আইন ভঙ্গ এবং ৩ হাজার ১৮৪ জনকে শ্রম আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত অবৈধভাবে প্রবেশের জন্য ১ হাজার ৫৪৭ জনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তারদের মধ্যে ৩২ শতাংশ ইয়েমেন, ৬৫ শতাংশ ইথিওপিয়া এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সৌদি ছাড়ার সময় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়, কর্মসংস্থান ও পরিবহন পরিষেবা প্রদানের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এক বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমানে গ্রেপ্তার ২২ হাজার ৬শ ৫৪ জন অবৈধ প্রবাসীর বিচার প্রক্রিয়াধীন। তাঁদের মধ্যে ৩ হাজার ৭ জন নারী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।