
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল-শেখ সকল মন্ত্রণালয় শাখাকে ঈদের দিন নির্ধারিত স্থানে সূর্যোদয়ের ১৫ মিনিট পরে ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন।
ঈদের জামাতে মসজিদগুলোতেও নামাজ আদায় করা হবে। এ নামাজ হবে ঈদের নামাজের ময়দান সংলগ্ন মসজিদগুলোতে অথবা নির্দিষ্ট শহর ও গ্রামে ঈদের নামাজ আদায়ের জন্য সাধারণত ব্যবহৃত হয় না এমন মসজিদগুলোতে।
রক্ষণাবেক্ষণ ও পরিচালনা সংস্থাগুলোকে এই উপলক্ষে মসজিদগুলো যাতে আগে থেকে সম্পূর্ণ প্রস্তুত থাকে তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
উম্মে আল কুরা ক্যালেন্ডার অনুসারে, সকল অঞ্চলে নির্ধারিত ইমামদের ঈদুল ফিতরের নামাজ সূর্যোদয়ের ১৫ মিনিট পরে পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে জোর দেওয়া হয়েছে যে, বৃষ্টিপাতের ক্ষেত্রে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য নির্ধারিত মসজিদের ভেতরে নামাজ আদায় করা উচিত, যাতে তারা শান্ত পরিবেশে নামাজ আদায় করতে পারে।
ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঈদুল ফিতরের নামাজের জন্য সকল মসজিদ এবং উন্মুক্ত স্থানে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে,পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্তকরণের মতো স্বাস্থ্যবিধি প্রটোকল কঠোরভাবে বাস্তবায়িত করা হয়েছে। এ ছাড়া নামাজে অংশগ্রহণকারী সকলের সর্বোত্তম আরাম নিশ্চিত করার জন্য বৈদ্যুতিক ব্যবস্থা, এয়ার কন্ডিশনিং ও অডিও সরঞ্জামের রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।