
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। ২০২৪ সালে দেশটিতে প্রায় ১ কোটি ৭৫ লাখ পর্যটক ভ্রমণ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন বাজারে ভিয়েতনামের এমন আধিপত্য দীর্ঘদিনের, যেটিকে আরও এগিয়ে নিতে চাইছে দেশটির সরকার। আর সে কারণে দীর্ঘমেয়াদি ভিসা প্রকল্প চালুর পরিকল্পনা করছে তারা। দেশটির ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ড ৫ থেকে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা চালুর প্রস্তাব পেশ করেছে প্রধানমন্ত্রী ফাম মিনহ চিনের কাছে। থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ভ্যান হোয়া।
ভিসা-নীতিতে সংস্কারের আহ্বান
সম্প্রতি এক সরকারি বৈঠকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিনহ চিন পর্যটন খাতের উন্নয়নে ভিসা-নীতি সহজ করার নির্দেশ দিয়েছেন। গত বছর ৯০ দিনের ই-ভিসা চালু এবং ভিসামুক্ত দেশের তালিকা বাড়ানোর পর এবার দীর্ঘমেয়াদি ভিসা দেশটির পর্যটন খাতে নতুন গতি আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। দেশটির ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ডের প্রস্তাব অনুযায়ী, বিনিয়োগকারীদের জন্য ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা, ৫ বছর পর স্থায়ী বসবাসের সুযোগসহ ট্যালেন্ট ভিসা চালুর কথাও বলা হয়েছে। হো চি মিন সিটি, হ্যানয়, ডা নাং ও ফু কুওকের মতো প্রধান পর্যটনকেন্দ্রগুলোতে এই প্রকল্প প্রাথমিকভাবে শুরু হতে পারে।
উদ্দেশ্য ২ কোটি ৩০ লাখ বিদেশি পর্যটক
২০২৬ সালের মার্চে লং থান আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই ভিয়েতনামের লক্ষ্য, ২ কোটি ৩০ লাখ বিদেশি পর্যটক। আর সব পরিকল্পনা ঠিক থাকলে আগামী বছর মালয়েশিয়াকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করবে দেশটি।
১ থেকে ৫ বছরের ভিসা
১০ বছরের গোল্ডেন ভিসার পরিকল্পনা করা হলেও আগে থেকে বিনিয়োগের মাধ্যমে এক থেকে ৫ বছরের ভিসা দিয়ে আসছে ভিয়েতনাম। মোট ৪টি ক্যাটাগরিতে এই ভিসা দেওয়া হয়। প্রথমত, ৫ বছরের ডিটি-১ ভিসা। এই ভিসার জন্য বিনিয়োগ করতে হবে প্রায় ৩৩ কোটি ২৭ লাখ টাকার বেশি। প্রায় ২৩ কোটি ১৫ লাখ টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে ৫ বছরের জন্য ডিটি-২ ভিসা। ৩ বছর মেয়াদে পাওয়া যাবে ডিটি-৩ ভিসা। এ জন্য বিনিয়োগের পরিমাণ দেড় থেকে ২৩ কোটি টাকার বেশি। এ ছাড়া, দেড় কোটি টাকার কম বিনিয়োগ করে পাওয়া যাবে এক বছরের ডিটি-৪ ভিসা।
পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি ভিসা আর বিনিয়োগকারীদের জন্য স্থায়ী বসবাসের সুযোগ ভিয়েতনামকে আঞ্চলিক বিনিয়োগ এবং পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এ ছাড়া, অবকাঠামো উন্নয়ন, সেবার মান বাড়ানো এবং পরিবেশ সংরক্ষণের দিকেও সমান নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।
সূত্র: ইকোনমিকস টাইমস
সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর
মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’
‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’
চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।