
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
প্রক্রিয়াগুলোতে দীর্ঘ বিলম্বের কারণে পর্তুগালের গোল্ডেন ভিসা প্রোগ্রামের ভাবমূর্তি ‘ক্ষুন্ন ’ হলেও দেশটি গোল্ডেন ভিসা প্রোগ্রামে আবেদনের প্রক্রিয়াকরণের সময় দ্রুততর করছে।
গোল্ডেন ভিসা কিছু পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীদের রিয়েল এস্টেট, কর্মসংস্থান সৃষ্টি বা মূলধন স্থানান্তরের মতো নির্দিষ্ট ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে পর্তুগালে বসবাসের অনুমতি পাওয়ার সম্ভাবনা প্রদান করে।
গোল্ডেন ভিসায় একটি প্রোগ্রাম রয়েছে, যা আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ কার্যকলাপের জন্য আবাসিক অনুমতি (ARI) স্কিম নামে পরিচিত, যা ইউরোপের সবচেয়ে জনপ্রিয় আবাসিক বিনিয়োগ স্কিমগুলোর মধ্যে একটি।
ব্লুমবার্গের মতে, ইন্টিগ্রেশন, মাইগ্রেশন এবং আশ্রয় সংস্থা (AIMA) সম্ভাব্য বিনিয়োগকারীদের জানিয়েছে যে এটি কাগজের আবেদন ব্যবস্থাকে ডিজিটাল পদ্ধতিতে প্রতিস্থাপন করবে। AIMA দ্বারা প্রদত্ত তথ্য অনুসারে, বর্তমানে ৪৫ হাজার থেকে ৫০ হাজার গোল্ডেন ভিসা আবেদন পর্যালোচনার অপেক্ষায় রয়েছে এবং আবেদনকারীরা এখন তাদের আবেদন অনলাইন সিস্টেমে স্থানান্তর করতে পারবেন।

‘এটি বিনিয়োগকারীদের জন্য সুখবর,’ বলেছেন লিসবন-ভিত্তিক FiO Legal-এর একজন অভিবাসন আইনজীবী বেটিনো জানিনি, যিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য AIMA-এর সঙ্গে বেশ কয়েকটি গ্রুপ বৈঠকে অংশগ্রহণ করেছেন।
এই পদক্ষেপের উদ্দেশ্য হলো বিচারাধীন মামলার জট নিরসনে সহায়তা করা। কয়েক ডজন বিনিয়োগকারী তাদের আবেদনপত্রের প্রক্রিয়াকরণ দ্রুত করতে AIMA-কে বাধ্য করার জন্য আইনি পদক্ষেপ নিয়েছেন। কেউ কেউ বাধ্যতামূলক বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছেন, যেখানে আঙুলের ছাপ ও অন্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়।
বেটিনো জানিনি বলেন এই নতুন ব্যবস্থার মাধ্যমে, প্রার্থীরা তাদের অনলাইন আবেদনপত্র পূরণ করার ৩০ থেকে ৯০ দিনের মধ্যে AIMA স্বয়ংক্রিয়ভাবে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করবে।
গোল্ডেন ভিসা প্রোগ্রামের জন্য আবেদনকারীদের বছরে প্রায় ৭ দিন পর্তুগালে কাটাতে হবে এবং ২০১২ সালে এই প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে পর্তুগাল এর মাধ্যমে ৭ বিলিয়ন ইউরোরও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগ্রহীদের বেশির ভাগই চীন, ব্রাজিল ও আমেরিকার নাগরিক।
সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর
মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’
‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’
চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।