
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কমিয়ে পাঁচ বছর করেছে কুয়েত সরকার। যেখানে কুয়েতি নাগরিক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর নাগরিকদের জন্য ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ১৫ বছর রাখা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে গতকাল রোববার এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্ত সাম্প্রতিক বছরগুলোতে কুয়েতের ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর মধ্যে একটি।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আবেদন পদ্ধতি এবং ফি অপরিবর্তিত থাকলেও বৈধতার সময়কাল কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক করা হবে। পূর্বে জারি করা লাইসেন্সগুলো তাদের মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত বৈধ থাকবে। ওই লাইসেন্সগুলো পরে নবায়ন করতে হলে নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংস্কারগুলোর লক্ষ্য হলো সড়ক নিরাপত্তা বৃদ্ধি করা, নিয়ন্ত্রক তদারকি উন্নত করা এবং কুয়েতের পরিবহন নীতিগুলোকে আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতিপূর্ণ করা।
গত বছরের জুনে কুয়েত সরকার জানায়, তাদের দেশের জনসংখ্যা ৪৯ লাখ ২০ হাজার। যার মধ্যে ৩৩ লাখ ৪০ হাজারই প্রবাসী।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।