
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
কুয়েতের একজন নাগরিক শিক্ষা, কর্মসংস্থান, বিয়েতে সরকারি সহায়তা পান। এরপরও এখনও দেশটির প্রায় অর্ধেক নাগরিকই অবিবাহিত আছেন। কুয়েত সরকার থেকে পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কুয়েত সরকারের তথ্যের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, কুয়েতের মোট নাগরিক সংখ্যা ১০ লাখ ৬৫ হাজার। এরমধ্যে অবিবাহিত ৪ লাখ ৯ হাজার ২০১ জন। কুয়েতে অবিবাহিত পুরুষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ও নারী ১ লাখ ৯৪ হাজার।
কুয়েত সরকারের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৫ থেকে ১৯ বছর বয়সী ২ হাজারের বেশি কুয়েতির বিয়ে হয়েছে। এদের মধ্যে এক হাজার ৯৮৪ জন নারী। আর মাত্র ১০৪ জন পুরুষ। অর্থাৎ কুয়েতে নারীদের বেশি বাল্যবিবাহ হয়েছ।
এদিকে বিয়ে না বাড়লেও কুয়েতে বেড়েছে ডিভোর্সের সংখ্যা। কুয়েত সরকার জানায়, দেশটিতে ৩৮ হাজার ৭৮৬টি ডিভোর্স হয়েছে। সবচেয়ে বেশি ডিভোর্স হয়েছে ৩৫ থেকে ৩৯ বছর বয়সীদের।
এছাড়া কুয়েতে বিধবা ও বিপত্নীকের সংখ্যা ৩৫ হাজার ৩১৯ জন। এদের মধ্যে বিধবার সংখ্যা ৩০ হাজার ৭৩৯ জন ।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।