
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টোর বাংলাভাষী আইন সেবা প্রতিষ্ঠান ‘সূর্য ল ইনক’–এর উদ্যোগে জমকালো ক্রিসমাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে এই ক্রিসমাস পার্টি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন কমিউনিটির বিভিন্ন পেশার বিপুলসংখ্যক অতিথি এই ক্রিসমাস পার্টিতে অংশ নেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্টারিওর প্রভিন্সিয়াল পার্লামেন্টের স্কারবোরো সাউথওয়েন্ট আসনের এমপিপি ডলি বেগম, সিটি কাউন্সিলর পার্থি কান্দাবেল, কনজারভেটিভ পার্টির ডা. এ এস এম নুরুল্লাহ তরুণ, এনআরবি টিভির প্রধান নির্বাহী ও সাপ্তাহিক বাংলা মেইলের সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু।
অনুষ্ঠানে সূর্য ল ইনকের প্রধান ব্যারিষ্টার সূর্য চক্রবর্তী সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন্। তিনি বলেন, তার আইন প্রতিষ্ঠান টরন্টোয় বাংলাদেশি কমিউনিটিসহ অন্য কমিউনিটিতেও পেশাদারত্বের সাথে আইনসেবা দিয়ে যাচ্ছে। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।
অতিথিরা তাদের বক্তব্যে সূর্য ল ও ব্যারিষ্টার সূর্য চক্রবর্তীর পেশাগত উচ্চমান এবং গ্রাহকসেবার প্রশংসা করেন।একই সাথে বাংলাদেশি কমিউনিটি ও বাংলা সংস্কৃতির বিকাশে তার প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে শিল্পী চন্দন পাল, সুমনা গাঙ্গুলি ও শিরিন চৌধুরী সংগীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তি

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।