Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

কুয়ালালামপুরে অবৈধ কার্যকলাপের অভিযোগে বাংলাদেশিসহ ১৩৯ অভিবাসী আটক

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৭: ২৬
কুয়ালালামপুরে অবৈধ কার্যকলাপের অভিযোগে বাংলাদেশিসহ ১৩৯ অভিবাসী আটক

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৩৯ জন অভিবাসীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে পতিতাবৃত্তি এবং অন্য অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

Advertisement

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা গত রোববার (৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

বারনামার প্রতিবেদনে বলা হয়, দেশটির অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি উসমান জানান, পর্যটকদের পাশাপাশি বিদেশিদের আনাগোনা বেশি এমন কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মোট ২০৫ জন বিদেশি নাগরিকের তথ্য যাচাই–বাছাই করে ১৩৯ জনকে আটক করা হয়, তাদের মধ্যে ১১২ জন নারী।

প্রতিবেদনে আরও বলা হয়, আটক হওয়া বিদেশি নাগরিকদের বয়স ২০ থেকে ৬৫ বছরের মধ্যে। তারা ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক।

Advertisement
Advertisement
Advertisement

অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি জানান, এসব স্থাপনায় ৬০ রিংগিতের বিনিময়ে যৌনসেবা দেওয়া হতো। সংশ্লিষ্ট নারীরা শুধু কর্মস্থানেই যাতায়াত করতেন, তবে তাদের থাকার স্থান ছিল আলাদা।

বাসরির ভাষ্যমতে, তদন্তে আরও জানা গেছে কেন্দ্রগুলো দিনে ২৪ ঘণ্টা, দুই শিফটে পরিচালিত হতো। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম শিফট এবং পরবর্তী শিফট শুরু হতো সন্ধ্যা ৬টায়, যা চলত পরদিন সকাল পর্যন্ত। গ্রাহকদের কোনো পূর্ব বুকিং ছাড়াই সেখানে আসার সুযোগ ছিল।

অভিযানের সময় জালান পেতালিংয়ে চারজন নারীসহ বিদেশি যাত্রী বহনকারী একটি গাড়ি পালানোর চেষ্টা করলে সেটি আটকে দেওয়া হয়। গাড়িতে থাকা এক বাংলাদেশিসহ চার নারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।

বিষয়: অবৈধ কার্যকলাপকুয়ালালামপুরআটককার্যক্রমমালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিপ্রবাসী
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।