Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

হিথরো বন্ধ, এমিরেটসের লন্ডনগামী ফ্লাইট বাতিল

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১৩: ৩৫
হিথরো বন্ধ, এমিরেটসের  লন্ডনগামী  ফ্লাইট বাতিল

নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ বিভ্রাটের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ রয়েছে। এ কারণে আজ শুক্রবার লন্ডনে আসা-যাওয়া করা একাধিক ফ্লাইট বাতিল করেছে এমিরেটস এয়ারলাইনস।

Advertisement

দুবাইভিত্তিক বিমান সংস্থাটি ঘোষণা করেছে, হিথরো সাময়িকভাবে বন্ধ থাকার কারণে যেসব পরিষেবাগুলো পরিচালনা করা হবে না তা হলো– EK001/002, EK029/030 ও EK031/032।

এই ফ্লাইটগুলোতে বুকিং করা যাত্রীদের ভ্রমণ আজ হবে না। বিমান সংস্থা জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে আপডেট জানাবে।

এমিরেটস জানিয়েছে, যাত্রীদের ভ্রমণের আগে আপডেটের জন্য ওয়েবসাইটটি দেখা এবং সর্বশেষ বিজ্ঞপ্তি পেতে Manage Your Booking এর মাধ্যমে তাদের যোগাযোগের বিবরণ আপ টু ডেট আছে কি না তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে বলা হয়, যাত্রীদের যুক্তরাজ্যের অন্য বিমানবন্দরে ভ্রমণ পুনরায় বুক করার বা পরবর্তী তারিখের জন্য পুনঃনির্ধারণের সুযোগ রয়েছে। যারা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে বুকিং করেছেন, তাদের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। অন্যদিকে যারা সরাসরি এমিরেটসের সঙ্গে বুকিং করেছেন, তারা সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন। বিমান সংস্থাটি যেকোনো অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে।

পশ্চিম লন্ডনের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর লন্ডন হিথরো বিমানবন্দর শুক্রবার বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং বিশ্বব্যাপী বিমান চলাচল ব্যাহত হয়।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, প্রায় ৭০ জন অগ্নিনির্বাপক কর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ঘটনা ইউরোপের ব্যস্ততম এবং বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দরের কার্যক্রমকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে।

হিথরোতে এই বিঘ্নের ফলে বিশ্বব্যাপী ভ্রমণে তীব্র প্রভাব পড়বে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিমান সংস্থা ও যাত্রীরা বিলম্ব যাত্রা কিংবা ফ্লাইট বাতিলের সম্মুখীন হবেন। ভ্রমণকারীদের সর্বশেষ আপডেটের জন্য তাদের বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিষয়: লন্ডনযুক্তরাজ্যএমিরেট এয়ারলাইন্সভ্রমণযুক্তরাজ্যপ্রবাসীবিমানবন্দর
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।